কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

প্রসঙ্গ বাজার: কি খাই? কেম্নে খাই?

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 28-03-2023 04:04:05 pm

বাবু সাহেব এবং তার স্ত্রী নাদিয়া ছোট চাকুরী করেন। দুজনের আয় দিয়ে টুকটাক করে এতোদিন সংসার চলে যেত। সব খরচ করে প্রতি শুক্রবার তাদের একমাত্র সন্তান নুজাইফাকে নিয়ে আশে পাশে পার্কে বা সিনেমা দেখতে যেতেন। এতোদিন সব কিছু স্বাভাবিক ভাবে চললেও গত এক বছর ধরে সংসারের হিসাব মিলাতে গিয়ে মাথা ব্যাথা শুরু হয়ে যায়। কিন্তু কোন ভাবেই আয়-ব্যায় এর হিসাব মেলাতে পারেন না বাবু সাহেব। এদিকে রান্না ঘরে গেলে নাদিয়ার চেহারার ভুগোল ই পালটে যায়। কিভাবে বাজেটের মধ্যে সংসার চালাবেন সেই চিন্তায় ঘুম হয় না। অন্ন, বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রতিটি খাতেই বেড়েছে খরচ।  এই খরচ এর মায়াজালে পড়ে দিশেহারা সাধারন মানুষ।  

গল্পের চরিত্র গুলো সম্পুর্ন কাল্পনিক হলেও গল্পটি আজ সত্যি। মানুষের আয় বাড়েনি, বেড়েছে অস্বাভাবিক দ্রব্যমুল্য। বাজার পরিস্থিতি এখন সাধারন মানুষের হাতের নাগালের বাইরে। কেমন আছেন তারা? কিভাবে চলছে তাদের জীবন? 

আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম প্রতিদিন ই বাড়ছে। সেই অনুপাতে বাড়ে না কর্মজীবী মানুষের আয়। বাজার যেন এক আতংকের নাম। মাছ, মাংস, ডিম, তেল সব কিছুর দাম যেন প্রতিদিন এক লাফে বাড়ছে। কিছুদিন আগেও যেই গরুর মাংস বিক্রি হয়েছে কেজি প্রতি ৬০০ টাকা, সেই মাংস এখন ৭০০ অতিক্রম করেছে। মাংস ব্যাবসায়ীদের ভাষ্যমতে এই দাম আরো বাড়বে। খাসীর মাংস তো সোনার হরিন। কেজিতে এই মাংস ১১০০ থেকে ১২০০ টাকা। সাধারন মানুষ পোল্ট্রি মাংসের উপর নির্ভরশীল। ১৫০ টাকা থেকে সেই পোল্ট্রি মুরগি জাত ভেদে ২৭০ টাকা থেকে ৩৫০ টাকা। ডিমের খাচি ৩০০ টাকার আশে পাশেই আছে। এদিকে তরিতরকারি সব কিছুর ই দাম ৫০-৬০ টাকার আশে পাশে। শিবচর উপজেলার একটি প্রসিদ্ধ বাজার শেখপুর বাজার। এই বাজারে কথা হয় ক্ষুদ্র ব্যাবসায়ী আবু বকর সিদ্দিকের সাথে। তিনি জানালেন কয়েক বছর আগের আর বর্তমানের বাজার অভিজ্ঞতা। তিনি বলেন “আগে ৫শত টাকা নিয়ে বাজারে আসলে ব্যাগ ভরে যেত। এখন হাজার টাকা দিয়েও মন মতো বাজার করা যায় না। মাছ, মাংস আগের চেয়ে কম খাই। ইনকামের সাথে ভারসাম্য তো রাখতে হবে”। তুলনামুলক কিছুটা স্থিতিশীল মাছের বাজার। তবে দেশী মাছের দাম একটু বেশি। একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে, বাজারের সব কিছুর দাম অস্বাভাবিক। এভাবে চললে সাধারন মানুষ না খেয়ে মারা যাবে। এই ব্যাপারে সরকারকে নজরদারি ও বাজার নিয়ন্ত্রনে আরো কঠোর হতে আহবান করেছেন খেটে-খাওয়া মানুষজন। 


আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ৪৫ মিনিট আগে





6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে