রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

ঢাকাসহ ১৪ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:48:23 am

ঢাকাসহ ১৪ অঞ্চলের নদীবন্দরের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


তবে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।


আরেক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও খবর







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬ ঘন্টা ৪০ মিনিট আগে