আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৬.০৩টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এর পর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ও গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রীর পে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অর্পন করেন। এর পর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলা প্রেস কাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এ্ছাড়া দিবসটি উপলে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন। 


সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ নিয়ামতপুর সরকারী মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মাঠে উপস্থিত কুচকাওয়াজে অংশগ্রহনকারী বিভিন্ন শিা প্রতিষ্ঠানের অভিবাদন গ্রহন করেন। শেষে সকলের উদ্দেশ্যে সংপ্তি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ইঞ্জিনিয়ার বজলুর রশীদ ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আসাদুজ্জামানসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কুচকাওয়াজে তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীসহ উপজেলা সদরের বিভিন্ন শিা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। এছাড়া হাজিনগর ইউপি আওয়ামীলীগ, হাজিনগর ইউনিয়ন পরিষদ, চন্দননগর কলেজ ও ইউনিয়ন পরিষদ, ভাবিচা ইউপি আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, চন্দননগর কলেজ, পীরপুর লতিাড়া ভাদরন্ড উচ্চ বিদ্যালয় আলাদা আলাদাভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেন। 


আওয়ামীলীগঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল্য নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগসহ কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অপর্ন, আলোচনা সভা, মিলাদ মাহফিল।


বিএনপিঃ অন্যান্য রাজনৈতিক দলের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করে। নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল,র‌্যালি।

আরও খবর