ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার বন্দর ছেড়েছে চীনের সেই জাহাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2022 02:51:58 pm

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করার ছয়দিন পর বন্দর ছেড়ে গেছে চীনের ‘নজরদারি’ জাহাজ ওয়াং ইয়াং-৫।


বন্দরের মাস্টার ক্যাপ্টেন নির্মল ডি সিলভার বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জাহাজটি কলম্বোর বন্দর ত্যাগ করে। এর পরবর্তী গন্তব্যস্থল চীনের জিয়াং ইয়িন বন্দর বলে জানান কর্মকর্তারা।


চীনের এ জাহাজটি স্যাটেলাইট এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নজরদারি করার ক্ষমতা রাখে। যে কারণে ভারত গুপ্তচর জাহাজটিকে কলম্বোয় নোঙর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।


প্রতিবেশী ভারতের এমন আপত্তির কারণে কলম্বো জাহাজটির সফর স্থগিত করতে অনুরোধও জানাছিল বেইজিংকে। যে কারণে জাহাজটি ১১ আগস্ট কলম্বোতে পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্ব করে ১৫ আগস্ট নোঙর করে হাম্বানটোটা বন্দরে।


জাহাজটি নোঙর করার সময় বলা হয়, জাহাজটিকে এই শর্তে বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছিল যে এটি শ্রীলঙ্কার জলসীমায় থাকাকালীন স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) চালু রাখতে পারবে না। এ ছাড়া এ সময়ে তাদের কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনারও অনুমতি নেই।


কলম্বো জানিয়েছে জাহাজটি তাদের এ শর্তগুলো পূরণ করেছে।


হাম্বানটোটা বন্দরটি পরিচালনা করে চীন। ১১২ কোটি ডলারে বিনিময়ে ৯৯ বছরের জন্য বন্দরটি লিজ দেওয়া হয় বেইজিংকে। বেইজিং শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপক্ষীয় ঋণদাতা, দ্বীপের বৈদেশিক ঋণের ১০ শতাংশেরও বেশি মালিক বেইজিং।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে