ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

‘জয় বাংলা’ গানে ১০০ শিশুশিল্পীর সঙ্গে পার্থ-নিশিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 11:34:33 am

শত শিশুশিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গানটি গাইবেন জনপ্রিয় দুই শিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। গতকাল (২৪ মার্চ) আর স্টুডিওতে শত শিশু শিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছে ঐতিহাসিক ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি।


কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর করেছিলেন আনোয়ার পারভেজ। স্বাধীনতা দিবস উপলক্ষে জয় বাংলা গানটি নতুনভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন গায়ক ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া নিজেই।


বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে গানটি তৈরি হয়েছে। গানটির সার্বিক দায়িত্বে রয়েছেন গীতিকার আশরাফ বাবু। শত শিশুশিল্পীকে নিয়ে গানটির রেকর্ডিংয়ের একটি মুহূর্তের ভিডিও গতকাল ফেসবুকে শেয়ার করেছেন পার্থ বড়ুয়া নিজেই।


ভিডিওতে দেখা গেছে, শিশু শিল্পীরা জয় বাংলা গানটি বেশ আনন্দের সঙ্গেই গাইছেন। শিশুদের সঙ্গে গানটি গাইতে অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে পার্থ বড়ুয়া বলেন, ‘শিশুশিল্পীদের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে। তাদের সঙ্গে এই গানের অভিজ্ঞতা অন্যরকম। আশা করছি, গানটি শত শিশুদের কণ্ঠে বেশ ভালো লাগবে।’


শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুদের কণ্ঠে জয় বাংলা গানটি করার পরিকল্পনা করেছিলাম। আমাদের আয়োজনটি সত্যিই ভালো হয়েছে।’


২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। সাংস্কৃতিক পর্বে শত শিশুশিল্পীর সঙ্গে জয় বাংলা গানটি গাইবেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া।


এর আগেও ছোটদের নিয়ে গান করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যেগে ১২টি জনপ্রিয় ছড়াগুলোতে কণ্ঠ দিয়েছেন জাতীয় শিশু পুরস্কার প্রাপ্ত ১২জন শিশুশিল্পী।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৫ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪০ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে