সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

আইপিএলে গুরুত্ব থাকবে না অলরাউন্ডারদের!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 11:22:04 am

এবার আইপিএল শুরুর আগেই চলছে তুমুল আলোচনা। নানা নিয়মের পরিবর্তন, ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম এবং বেশ কিছু খেলোয়াড়ের উপস্থিতি-অনুপস্থিতি এসব আলোচনার জন্ম দিয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিয়ে ইম্প্যাক্ট খেলোয়াড়ের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তার মতে, ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়মের কারণে আইপিএলে গুরুত্ব কমে যাবে অলরাউন্ডারদের।


‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের কারণে টসের সময় যে কোনো অধিনায়ক তাদের চারজন পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। সেখান থেকে একজনকে বেছে নেওয়া যাবে ম্যাচ চলাকালীন সময়ে। অনেকটা ‘সুপার-সাব’ নিয়মের মতো।


কিন্তু কোনও বিদেশি ক্রিকেটারকে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামাতে হলে মূল দলে তিনজন বিদেশি নিয়ে খেলতে হবে সংশ্লিষ্ট দলকে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করেন, এই নিয়মটাই পুরো আইপিএলে অলরাউন্ডারদের ভূমিকা কমিয়ে দেবে।


দিল্লি ক্যাপিটালসের এক সংবাদ সম্মেলনে পন্টিং বলেন, ‘অলরাউন্ডারের প্রয়োজন কমিয়ে দিয়েছে এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। কারণ, আমাদের এবার আলাদা করে এমন ক্রিকেটার বেছে নিতে হবে না যে ব্যাট ও বল দু’টোই করতে পারে। ব্যাটারের পরিবর্তে ব্যাটারকেই দলে নেওয়া হবে। বোলারের পরিবর্তে বোলার।’


দিল্লি এখনও পর্যন্ত আইপিএল শিরোপা জিততে পারেনি। পন্টিং যদিও তা নিয়ে ক্রিকেটারদের উপরে মানসিক চাপ তৈরি করতে চান না। দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ বলেছেন, ‘আইপিএলের মাঝে অনেকেই ভুলে যায় আমাদের সমাজে কী চলছে। তরুণ ক্রিকেটারদের জন্য এই মঞ্চ যেন আলাদা একটি বিশ্ব। আমার কাজ শুধুমাত্র ভাল ক্রিকেটার তৈরি করাই নয়। ভাল মানুষও তৈরি করা। সেভাবেই প্রশিক্ষণ দিতে পছন্দ করি।’


দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএল খেলতে পারছেন না রিশাভ পান্ত। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে আপাতত বিশ্রামে রয়েছেন রিশাভ। দিল্লি ক্যাপিটালস তাই ডেভিড ওয়ার্নারকে বেছে নিয়েছে নতুন অধিনায়ক হিসেবে। কিন্তু রিশাভই যে দিল্লির অধিনায়ক তা ভুলে যেতে চান না কোচ রিকি পন্টিং।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে