নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাখমুতের অবস্থা স্থিতিশীল: ইউক্রেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:51:44 am

পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতে তীব্র লড়াই চলছে কিয়েভ ও মস্কোর সেনাদের। মস্কোপন্থি বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ডনবাস অঞ্চলের বাখমুত দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভালেরি জালুঝনিয়ে জানিয়েছেন, সেখানকার যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল।


এ মাসের শুরুতে, পশ্চিমা কর্মকর্তারা ধারণা দেন গত গ্রীষ্ম থেকে বাখমুতে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছেন।ভ্যালেরি জালুঝনিয়ে বলেছেন ইউক্রেনীয় সেনাদের ‘অসাধারণ প্রচেষ্টা’ রাশিয়াকে ঠেকাতে সক্ষম হয়েছে।


তবে মস্কো বাখমুত দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগতভাবে বাখমুত খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বাখমুতের গুরুত্ব অনেকটাই প্রতীকী হয়ে দাঁড়িয়েছে।


ফেসবুকে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনিয়ে বলেছেন, সেনাবাহিনীর অব্যাহত প্রচেষ্টার কারণে বাখমুতের পরিস্থিতি এখন স্থিতিশীল। যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল সার টনি রাডাকিনের সঙ্গে আলোচনা করার পর জালুঝনিয়ে ফেসবুকে এ পোস্ট দেন।


তার এ মন্তব্য দীর্ঘদিন ধরে বাখমুতে লড়াই করা সেনাদের ইতিবাচক বার্তা বহন করে। বৃহস্পতিবার, দেশটির স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কিও বলেছেন রুশ সেনারা বাখমুতের কাছে ‘ক্লান্ত’ হয়ে পড়েছে।


এ সপ্তাহের শুরুতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতের ফ্রন্টলাইন পরিদর্শন করেন, যেখানে তিনি সর্বশেষ গত ডিসেম্বরে গিয়েছিলেন।


ইউক্রেন আগ্রাসনের আগে বাখমুতে ৭০ হাজার মানুষের বসবাস ছিল। এটি দখলে নিলে রাশিয়াকে পুরো দোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণের কিছুটা কাছাকাছি নিয়ে আসবে। 


পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের চারটি অঞ্চলের একটি এটি গত সেপ্টেম্বরে রাশিয়া কথিত ভোটের মাধ্যমে সংযুক্ত করেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টার্গেট হচ্ছে পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশের জয়। লুহানস্ক ও দোনেস্ক এই দুই মিলে ডনবাস। এ ক্ষেত্রে বাখমুতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বাখমুতের অবস্থান দোনেৎস্কে।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ডনবাস বলেন, তখন তিনি বোঝান ইউক্রেনের পুরোনো ইস্পাত ও কয়লা উৎপাদনকারী এলাকাটিকে। যার অর্থ দাঁড়ায় সমগ্র দোনেৎস্ক ও লুহানস্ক মিলিয়ে একটি বড় অঞ্চল। প্রধানত রুশ-ভাষী লোকজনের এ এলাকাটিকে 'মুক্ত করার' কথা বার বার বলে আসছেন পুতিন।

আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে