নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

‘ওয়ার্ক ভিসা’ ছাড়াই চাকরির আবেদন করা যাবে যুক্তরাষ্ট্রে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 06:04:18 am

ব্যবসায়িক কাজ বা পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ব্যক্তিরা এখন দেশটিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরির সাক্ষাৎকারও দিতে পারবেন। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ কথা জানিয়েছে। তবে এ ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার আগে তাঁদের ভিসার স্ট্যাটাস বদল করতে হবে বলেও জানানো হয়েছে। ইউএসসিআইএসের টুইটার পেজে এ কথা জানানো হয়েছে।


লাইভ মিন্টের খবরে বলা হয়েছে, এত দিন পর্যন্ত পর্যটক বা ব্যবসায়িক ভিসা নিয়ে সাক্ষাৎকার দিতে পারলেও যুক্তরাষ্ট্রে কাজ করতে পারতেন না বিদেশি নাগরিকেরা। সেই নিয়ম শিথিল করা হলো। যুক্তরাষ্ট্রে বিভিন্ন উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ই-১ এবং ই-২ ভিসা। ই-১ ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়, আর ই-২ ভিসা পর্যটনের জন্য দেওয়া হয়।


সম্প্রতি গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বড় মার্কিন কোম্পানি কর্মী ছাঁটাই করছে। এ জন্য যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি নাগরিক তাঁদের চাকরি হারিয়েছেন। এই কর্মীরা এখন দেশটিতে থাকার জন্য তাঁদের কাজের ভিসার অধীন নির্ধারিত ২ মাসের (৬০ দিন) মধ্যে নতুন কর্মসংস্থান খুঁজে পেতে ঝক্কি পোহাচ্ছেন। এই নতুন ঘোষণা তাঁদের স্বস্তি দেবে। কারণ, এতে ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় পরিণত করতে পারবেন তাঁরা। এমনকি চাকরি হারানোর পরও বিদেশিদের আমেরিকায় থাকার সময়সীমাও আবেদন করে বাড়িয়ে নেওয়া যাবে। চাকরিতে যোগ দেওয়ার আগে ই-১ ও ই-২ ভিসা থেকে পাল্টে সেটি ওয়ার্ক ভিসা করে নিতে হবে। আর এ ভিসা স্ট্যাটাস পাল্টানোর অনুরোধ জানিয়ে আবেদন জমা করতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সেই আবেদন খারিজ করে দেওয়া হয়, তাহলে আবেদনকারীকে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে।


চাকরি থেকে ছাঁটাই হলে কয়েক দিনের মধ্যে ই-১ বা ই-২ ভিসার বৈধতা শেষ হয়ে যেত। ইউএসসিআইএস এ ব্যাপারে কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছে। যেমন ই-১ বা ই-২ ভিসাধারীরা ই-১ স্ট্যাটাস বা ই-২ স্ট্যাটাসে থাকাকালীন আমেরিকার লেবার মার্কেটে কাজ করতে পারবেন না। কোনো নতুন কাজে যোগ দেওয়ার আগে ই-১ বা ই-২ থেকে কর্মসংস্থান-অনুমোদিত স্ট্যাটাসে ভিসার রূপান্তর প্রয়োজন। নতুন কাজ শুরু করার আগে অবশ্যই এটি কার্যকর করতে হবে। যদি ভিসার স্থিতির পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়, তবে সেই ব্যক্তিকে অবশ্যই যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে অথবা তাঁদের নতুন চাকরি শুরু করার আগে একটি বৈধ নিয়োগ-অনুমোদিত স্থিতিতে পুনরায় প্রবেশ করতে হবে।


এদিকে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, আমেরিকায় অনাবাসী কর্মীদের ছাঁটাই হলে অনেক সময় তাঁরা বিভ্রান্তিতে পড়েন। অনেকে ভাবতে শুরু করেন, ‘ছাঁটাইয়ের ৬০ দিনের মধ্যেই নতুন চাকরি খুঁজতে হবে। নয়তো ভিসা বাতিল হওয়ায় দেশ ছাড়তে হবে।’ তবে বিষয়টি সে রকম নয়, তা স্পষ্ট করেছে ইউএসসিআইএস। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, চাকরির শেষ দিন থেকেই এই গ্রেস পিরিয়ড শুরু হয়।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩০ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে