জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

করোনায় দৈনিক সংক্রমণে শীর্ষে রাশিয়া, মৃত্যুতে জার্মানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 05:52:43 am

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন প্রায় ৭০ হাজার (৬৯ হাজার ৬৯১) জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ২৯৫ জন। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৩৬৫ জনে।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে জার্মানি। প্রাণহানির এ তালিকায় জার্মানির পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, তাইওয়ান, রাশিয়া, চিলি, ফ্রান্সের মতো দেশগুলো।


শনিবার (২৫ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।


রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪৯৩ জন। দেশটিতে এ সময়ে করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে রাশিয়ায় মোট করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৮৮৮ জন। এদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।


দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০০ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এ নিয়ে জার্মানিতে করোনায় মোট সংক্রমিত রোগী ৩ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৭০ হাজার ৩৩১ জন। 


যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।


জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ১৭৫ জন শনাক্ত এবং ৭৩ হাজার ৬৮১ জন মারা গেছেন।


তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৫ জন এবং মারা গেছেন ৩৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি দুই লাখ ৩৯ হাজার ৯৮০ এবং মারা গেছেন ১৮ হাজার ৯৩১ জন।


দক্ষিণ কোরিয়ায় একদিনে ১০ হাজার ২৮৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ২১১ জন।


ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮৩৯ জন শনাক্ত এবং মারা গেছেন ১৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ১১৮ জন এবং মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৪৬৯ জন।

আরও খবর