ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে অটোরিকশা দিয়ে তেলের ঘানি টানার দৃশ্য শত শত মানুষ ভীড়

যুগ যুগ ধরে গ্রামবাংলায় গরু দিয়ে তেলের ঘানি টানলেও সময়ের সাথে আধুনিকতার সাথে তাল মিলিয়ে জীবনের নানা পরির্বতন হয়েছে শহরে আর গ্রামে। যন্ত্র নির্ভর হচ্ছে মানুষ। হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্য হারিয়ে গিয়ে মানুষ এখন আধুনিক যুগের যান্ত্রিক সভ্যতায় মিশে যাচ্ছে। শুধু শহরের মানুষরা যন্ত্র নির্ভর নয় গ্রামের মানুষরাও তাদের জীবনে যন্ত্র দিয়ে আমুল পরির্বতন এনেছে।। নানা উন্নত প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নে গ্রামের মানুষ অল্প ব্যায়ে অধিক সমৃদ্ধির স্বপ্ন বুনছেন। আমাদের দেশে শত বছরের ঐতিহ্য গরু দিয়ে তেলের ঘানি টানা। গবাদিপশুর কষ্ট ও তেল উৎপাদনে সময় বেশি লাগার কারনে ৬০ হাজার টাকা ব্যায়ে অটোরিকশা দিয়ে তেলের ঘানি টানার পদ্ধতি তৈরি করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রামরাম সেন ,আরজি নেওয়াশি গ্রামের সামছুল হক ও মুকুল মন্ডল । এতে ব্যবহার করেছেন অটো রিকশার ফ্রেম,চাকা,ব্যাটারি,ও মোটর। এসব যন্ত্রাংশ দিয়ে তৈরি তেলের ঘানি টানার দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভীড় করছেন তাদের ঘানিতে।


উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন ও শিমুলতলা বাজার সংলগ্ন আরজি নেওয়াশীর তেল ব্যবসায়ী মুকুল মন্ডল,শামছুল হক জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে বাপ দাদার তেলের ঘানি গরু দিয়ে টেনে আসছি কিন্তু বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে অটোরিকশা দিয়ে তেলের ঘানি টানছি। বর্তমানে বাজারে দেশী সরিষা প্রতিমন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। প্রতি ঘানিতে ১০ কেজি সরিষার থেকে ৩ লিটার তেল উৎপাদন করে। আগে তিন লিটার তেল গরুর ঘানিতে উৎপাদন করতে সময় লাগতো ৩ থেকে ৪ ঘন্টা। এখন অটোরিকশা দিয়ে ঘানি টেনে ৩ লিটার তেল উৎপাদন করতে সময় লাগে মাত্র দেড় থেকে ২ ঘন্টা। এ পদ্ধতির ব্যবহার করে একদিকে যেমন শারিরীক পরিশ্রম কমে এসেছে তেমনি তেল উৎপাদনের সময় কমে গেছে। বর্তমানে অটোরিকশা দিয়ে ঘানি টেনে প্রতিদিন ৪০ কেজি সরিষা থেকে ১০ থেকে ১১ লিটার তেল উৎপাদন করা যায়। আর উৎপাদিত প্রতি লিটার তেল খুচরা বিক্রি করি সাড়ে ৩শ টাকা। এতে প্রতিদিন সব খরচ বাদ দিয়ে ৮-৯ শ টাকা আয় হয়। 


তেল ক্রেতা ও দর্শনার্থীরা জানান,জহির উদ্দিন,খালেক ও মালেক জানান, দীর্ঘদিন আমরা গরু দিয়ে তেলের ঘানি টানা দেখেছি, অটোরিকশা দিয়ে তেলের খানি টানা দেখে খুবই ভালো লাগছে, তবে আমরা এখান থেকে পরিছন্ন তেল পাচ্ছি এবং বাড়ির কাছে হাতের নাগালেই তেল কিনতে পারছি।

আরও খবর