যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

ইন্টারপোল আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছে - চট্টগ্রামে আইজিপি




পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন  বলেছেন, ইন্টারপোল আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছে।
২০ মার্চ,সোমবার,দুপুরে চট্টগ্রামে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি  সাংবাদিকদের এক প্রশ্নের  একথা বলেন।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জেলা পুলিশ, এপিবিএন, র‌্যাব, আরআরআরসিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। সেখানে যারা আইনশৃঙ্খলায় বিঘœ ঘটাচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিটি ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
আইজিপি ফাঁড়ি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ,  সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এরপর আইজিপি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস মাঠে চট্টগ্রাম জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 'জিরো টলারেন্স নীতি' বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় আমরা দেশে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আমরা ভালো কাজ করেছি, এজন্য আত্মতুষ্ঠীতে ভুগলে হবে না; আগামীতে আরো ভালো কাজ করতে হবে। বঙ্গবন্ধুর 'জনগণের পুলিশ' হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সেবার মান বাড়াতে হবে।
আইজিপি বলেন, অসহায় মানুষ সেবা পেতে থানায় আসে। থানায় আসা মানুষ যেন তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পায় সেজন্য সকল পুলিশ সদস্যকে সচেষ্টা থাকতে হবে।
পুলিশ প্রধান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯  জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি পুলিশি সহায়তা পেতে ৯৯৯ এ কল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সবশেষে আইজিপি চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। 

আরও খবর