ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

চতুর্থ ধাপে উখিয়ায় ১০০টি ঘর পাচ্ছেন গৃহহীন পরিবার

ফাইল ছবি

চতুর্থ ধাপে কক্সবাজারের উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১০০টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ খবরে খুশিতে আত্মহারা হতদরিদ্র মানুষ গুলো।


উখিয়া উপজেলা নিবার্হী অফিসার ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ১০০টি নতুন ঘর নির্মাণ ও দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে।


আগামী ২২ মার্চ বুধবার সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উখিয়া উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন এমনটি সূত্রে জানা গেছে।


এবার আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় জালিয়া পালং ইউনিয়নে ৭৩ টি, রত্না পালং ইউনিয়নে ১০টি, হলদিয়া পালং ইউনিয়নে ৭টি, ও পালংখালী ইউনিয়নে ১০টি মোট ১০০ টি নতুন গৃহ সহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।


এর আগে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, উখিয়া উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪৫ টি, ৩য় পর্যায়ে ২৬৩ সহ মোট ৪০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।


“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে সংশ্লিস্ট সূত্রে এমনটি জানা গেছে।


উল্লেখ্য, বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প।

আরও খবর