বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

টাইগারদের সিরিজ জয়ের ম্যাচ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-03-2023 04:37:36 am

© সংগৃহীত ছবি


ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল। এই সংস্করণে নিজেদের সামর্থ্যরে প্রমাণ অতীতে অনেকবার দিয়েছেন টাইগাররা। তাদের সামনে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপেক্ষ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে


থাকা তামিমরা এ ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত করবেন। জয়কে পাখির চোখ করেই মাঠে নামবেন স্বাগতিকরা।


বছরের শুরুতে ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষেও অভিন্ন লক্ষ্য ছিল তাদের। ২০১৬ সালের পর বিশ্বচ্যাম্পিয়নরা সংক্ষিপ্ত


ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। তবে ভারত সিরিজের ছন্দটা ধরে রাখতে পারেননি লাল-সবুজরা। প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়ে যায় তাদের। শেষ ম্যাচে সান্ত¡নার জয় পেলে হোয়াইটওয়াশ (২-১) এড়াতে পারে তারা। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে পরাজিত করেন সাকিবরা। ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন টাইগাররা। গত শনিবার সিলেটে প্রথম ওয়ানডেতে উড়ন্ত সূচনা করেন তারা। রেকর্ড জয়ে সিরিজ শুরু করেন স্বাগতিকরা। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও দ্বিতীয় ম্যাচটি জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চান হাথুরুসিংহের শিষ্যরা।


আইরিশদের অতীতেও ‘বাংলাধোলাই’ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০০৮ সালের সফরে মিরপুরে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল ট্রেন্ট জন্সটনের দল। তাদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে টাইগাররা। এ পর্যন্ত ১১ সাক্ষাতে ৮ জয়ের বিপরীতে ২ হার তাদের। ২০১১ সালের পর বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ডকে এবারও ৩-০ তে সিরিজ হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তামিমরা। তবে ম্যাচ বাই এগেনোর পরিকল্পনা তাদের। জয় দিয়ে সিরিজ শুরুর পর জয়ের সেই ছন্দটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখার পরিকল্পনা স্বাগতিকদের। আজ দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার পালা। তার পর শেষ ম্যাচে আইরিশ-বধের ছক কষবেন হাথুরুসিংহে-তামিমরা!


সিলেটে প্রথম ওয়ানডেতে রেকর্ড দলীয় সংগ্রহের (৩৩৮/৮) পর রেকর্ড রানে (১৮৩) জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে নৈপুণ্য প্রদর্শন করেন সাকিব আল হাসান (৯৩), তাওহিদ হৃদয় (৯২), মুশফিকুর রহিমরা (৪৪)। এর পর বোলিংয়েও দুর্দান্ত ছিল বাংলাদেশ। এবাদতের ক্যারিয়ারসেরা বোলিং (৪/৪২), তাসকিন, নাসুম, সাকিবদের দারুণ বোলিংয়ে ৩০.৫ ওভারে ১৫৫ রানে আইরিশদের অলআউট করে বাংলাদেশ। আজও তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) দাপট দেখিয়ে জয় তুলে নিতে চান তামিমরা। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হওয়ায় একাদশে ১-২টি পরিবর্তন দেখা যেতে পারে। তবে একাদশ যেমনই হোক না কেন, টাইগারদের লক্ষ্য একটিই- জয় নিয়ে মাঠ ছাড়া। আজ জিতলে নিজেদের ওয়ানডেতে এটি হবে বাংলাদেশের ৩৩তম আর দেশের মাটিতে ২৫তম সিরিজ জয়।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে