শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ফুল-ফ্রি স্কলারশিপে অস্ট্রেলিয়ায় পড়ার সুযোগ, IELTS লাগবে ৬.৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 08:56:01 am

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও গবেষণার জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে।এই স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অধ্যয়নকালে বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকারমূলক বিষয়গুলো গবেষাণার জন্য স্কলারদের পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মে ২০২৩। 


◾ সুযোগ-সুবিধা 


* সম্পূর্ণ টিউশন ফী।

* অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার এয়ার টিকেট।

* বসবাসের জন্য যাবতীয় খরচ।

* অস্ট্রেলিয়াতে পৌছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা।

* হেলথ ইন্সুরেন্স।

* প্রোগ্রাম শুরুর পূর্ববর্তী সকল ট্রেনিং এর খরচ। 


◾ যারা আবেদন করতে পারবেন


* গ্রুপ ১: বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তারা।

* গ্রুপ ২: উন্নয়ন সংস্থা বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, সিভিল সোসাইটি সংস্থা এবং কমিউনিটি সংস্থার কর্মকর্তারা।

* গ্রুপ ৩: উদ্যোক্তা বা বেসরকারী সংস্থার কর্মকর্তারা।

* গ্রুপ ৪: একাডেমিয়া, রিসার্চ ইনস্টিটিউট, মিডিয়া এবং সাংস্কৃতিক সংগঠন এর কর্মকর্তারা আবেদন করতে পারবেন প্রত্যেক গ্রুপের কমপক্ষে ৩ বছরের ফুল টাইম জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। 


◾ যোগ্যতা ও শর্তসমূহ

* বয়স কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।

* বাংলাদেশের নাগরিক হতে হবে।

* অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছে এমন কেউ আবেদন করতে পারবেন না।

* অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সাথে বিবাহ/ এনগেজড হওয়া যাবে না।

* মিলিটারি সার্ভিস এ কর্মরত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।

* আপনি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন, অবশ্যই তাদের এডমিশন ক্রাইটেরিয়া পূরণ হতে হবে।

* যারা মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে আবেদন করবেন অবশ্যই একজন পটাশিয়াল সুপারভাইজার নির্বাচন করতে হবে এবং অবশ্যই সুপারভাইজারের যে করেসপন্ডেন্স হয়েছে তার প্রমান দেখতে হবে।

* ইংরেজিতে ন্যূনতম যোগ্যতাঃ IELTS মোট স্কোরঃ ন্যূনতম ৬.৫, ইন্টারনেট ভিত্তিক TOEFL স্কোরঃ সকল বিষয়ে ন্যূনতম ২১ ও পিটিই একাডেমিক স্কোরঃ ন্যূনতম ৫৮(যোগাযোগ দক্ষতায় ৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়)। স্কোর আবেদনের সঙ্গে জমা করা আবশ্যক।

* নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুদের থেকে কমপক্ষে ৫.৫ (বা সমতুল্য TOEFL বা PTE স্কোর) সমেত আইইএলটিএস স্কোর জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে, বৃত্তির জন্য নির্বাচিত হলে, তাদের প্রাসঙ্গিক অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের ইংরেজি ভাষার দক্ষতা ভর্তির প্রয়োজনে পূরণ করতে হবে। 


◾ আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন https://oasis.dfat.gov.au/ । 

বিস্তারিত জানতে ক্লিক করুন : https://www.dfat.gov.au/sites/default/files/australia-awards-bangladesh-information-for-intake.pdf

আরও খবর