ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্রথমবার চাঁদে যাচ্ছেন নারী নভোচারী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2022 07:56:00 am

সংগৃহীত ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


পাঁচ দশক পর চন্দ্রপৃষ্ঠে মানব নভোচারীদের ফেরানোর পরিল্পনায় নাসার গন্তব্যস্থল চাঁদের দক্ষিণ মেরু। সব পরিকল্পনামাফিক এগোলে এবারই প্রথম নারী নভোযাত্রীর পদচিহ্ন পড়বে চাঁদের বুকে।


’৭০-এর দশকের শুরুতেই সমাপ্ত হয় নাসার অ্যাপোলো কর্মসূচি। সফল ওই মিশনগুলোয় চাঁদে প্রথমবারের মতো মানুষ পাঠাতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর পাঁচ দশকে আর কোনো মানব পদচিহ্ন পড়েনি চাঁদে। এবার আর্টেমিস মিশনে ফের চাঁদে যেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কয়টি লক্ষ্য রয়েছে মিশনটি ঘিরে তার অন্যতম হচ্ছে, মিশনে অন্তত একজন নারী নভোচারী রাখা, যিনি চাঁদে নামবেন।


আর্টেমিস মিশনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত একাধিক মাইলফলক অর্জনের চেষ্টা করছে, প্রথম নারী নভোচারী পাঠানো তার একটি। প্রযুক্তি সাইট সিনেট বলছে, কেবল নভোচারী নয়, আর্টেমিস মিশনের উৎক্ষেপণ প্রধান হিসেবেও রয়েছেন একজন নারী-ব্ল্যাকওয়েল-থম্পসন।


লক্ষ্য হিসেবে চাঁদের বুকে প্রথম অ-শ্বেতাঙ্গ নভোচারীও রয়েছে নাসার তালিকায়।


এসবের পাশাপাশি, ২০২৫ সালের আর্টেমিস ৩ মিশনে নভোচারীদের অবতরণের সম্ভাব্য স্থান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর ১৩টি স্থানের তালিকা প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।


চাঁদের এই অঞ্চলটি এখনও কার্যত অনাবিষ্কৃতই রয়ে গেছে মহাকাশ গবেষকদের কাছে। গবেষণা ও তথ্য-উপাত্তের অভাবে পৃথিবীর উপগ্রহের এ অঞ্চলটি ‘ডার্ক সাইড অব দ্য মুন’ হিসেবেও পরিচিত।


আর্টেমিস ৩ মিশনে চাঁদের দক্ষিণ মেরু থেকে গবেষণার জন্য পানির বরফের নমুনা সংগ্রহ করবেন নাসার নভোচারীরা। ২০২৫ সালেই চাঁদের দক্ষিণ মেরুতে আর্টেমিস ৩ অবতরণ করাতে চায় নাসা।


চাঁদে পা রাখা প্রথম মানব নিল আর্মস্ট্রং এক ঐতিহাসিক বাণী উচ্চারণ করেছিলেন, ‘একজন মানুষের ছোট্ট এই পদক্ষেপ আসলে গোটা মানবজাতির জন্য এক দীর্ঘ লাফ।’


সেই বাণীর সূত্র ধরেই বর্তমান পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে নাসার ‘আর্টেমিস ক্যাম্পেইন ডেভেলপমেন্ট ডিভিশন’-এর উপ সহযোগী প্রশাসক মার্ক ক্রাসেচ বলেছেন, ‘চাঁদের মানুষ ফেরানোর বেলায় আমরা আরেকটা বড় লাফ দেওয়ার মতো দূরত্বে আছি।’


‘আগের অন্য যেকোনো মিশনের চেয়ে আলাদা হবে এটি। মানুষের কাছে অনাবিষ্কৃত রয়ে গেছে এমন অঞ্চলগুলোতে পা দেবেন নভোচারীরা, ভবিষ্যতের দীর্ঘ মিশনগুলোর ভিত্তি স্থাপন করবেন তারা।’


চাঁদের দক্ষিণ মেরুর যে ১৩টি এলাকাকে আর্টেমিস ৩ অবতরণের জন্য বিবেচনা করছে নাসা, তার মধ্যে আছে : ফাউস্টিনি রিম এ, শ্যাকলটনের নিকটবর্তী পর্বতশৃঙ্গ, সংযোগস্থাপনকারী শৈলশিরা, ওই শৈলশিরার বর্ধিত অংশ, ডে গ্রেলাস রিম ১, ডে গ্রেলাস রিম ২, ডে গ্রেলাস-কোশার ম্যাসিফ, হাওর্থ, ম্যালাপার্ট ম্যাসিফ, লিবনিটজ বেটা সমভূমি, নোবাইল রিম ১, নোবাইল রিম ২, অ্যামুন্ডসেন রিম।


প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, নাসা প্রাথমিকভাবে অবতরণের জন্য যে ১৩টি গন্তব্যস্থল নির্বাচন করেছে সেখানে বছরের বিভিন্ন সময় অবতরণ করা সম্ভব। ফলে, আর্টেমিস ৩-এর উৎক্ষেপণ আবহাওয়ার কারণে পিছিয়ে গেলেও বড় কোনো বিলম্ব হবে না মিশনে।


অবতরণের স্থানটি চিহ্নিত করতে ‘লুনার রিকনিসেন্স অরবিটার’ মহাকাশযান এবং অন্যান্য বৈজ্ঞানিক উৎস থেকে সংগৃহীত তথ্য নিয়ে চন্দ্রপৃষ্ঠের ওই অঞ্চলটি বিচার বিশ্লেষণ করে দেখেছেন নাসার গবেষকরা। এ ছাড়া বিবেচনায় নেওয়া হয়েছে ওই অঞ্চলে সূর্যের আলোর উপস্থিতি এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগের সুযোগের মতো বিষয়গুলো।


এক্ষেত্রে নিজস্ব ‘স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস)’ রকেট, ওরিয়ন মহাকাশ যান এবং স্পেসএক্সের তৈরি ‘স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’-এ কার্যক্ষমতাও বিবেচনায় নিয়েছে নাসা।


আর্টেমিস ৩-এর অংশ হিসেবে চাঁদে সাড়ে ছয় দিন কাটাবেন নভোচারীরা। মিশনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর অবতরণের চূড়ান্ত স্থান ঘোষণা করবে মহাকাশ সংস্থাটি।


অন্যদিকে, এ মাসের ২৯ তারিখেই আর্টেমিস ১ মহাকাশে পাঠাচ্ছে নাসা। চন্দ্রপৃষ্ঠের ৬০ মাইলের মধ্যে পৌঁছে উপগ্রহটির মাধ্যাকর্ষণ আর মহাকাশের বিকিরণ নিয়ে তথ্য সংগ্রহ করবে মহাকাশযানটি। এ ছাড়া চাঁদের কক্ষপথে কয়েকটি ছোট ছোট স্যাটেলাইট লঞ্চ করবে এবং ছবি তুলবে মহাকাশযানটি।


আর নভোচারীদের নিয়ে চাঁদের চারপাশে চক্কর দেবে আর্টেমিস ২ মিশনটি। ২০২৪ সালের মে মাসে এ মিশনের পরিকল্পনা করে রেখেছে নাসা।



আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৫ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩০ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪৯ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে