বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

আশুলিয়ায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 03:06:58 am

প্রতীকি ছবি


সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে একদিন বয়সের ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিন থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করা হয়। 


স্থানীয় নূর মোহাম্মদ বলেন, ‘রাত ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পেছনে গিয়ে একটি জীবিত ছেলে নবজাতকে দেখতে পাই। এ সময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।’ 


নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনে স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।’ 


ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ‘আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নূর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবে।’ 

Tag
আরও খবর