অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

রমজানে খাদ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2023 05:44:29 pm

আসন্ন পবিত্র রমজানে খাদ্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


শুক্রবার (১৭ মার্চ) শরীয়তপুরের ডামুড্যায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান।


বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, রমজানে দেশের এক কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার। এছাড়াও রমজানে গ্ৰামীণ পর্যায়ে ছোলা ও শহরে ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করা হবে। এসময় খাদ্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


রোজায় ক্রেতাদেরও অতি উৎসাহী হয়ে প্রয়োজনের অধিক খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকার অনুরোধও করেন মন্ত্রী।


এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

আরও খবর


6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে