ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার দায়ে গ্রেফতার ইউপি সদস্য বাদল


কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের 
ভিজিডি কার্ডের বিপরীতে দাবীকৃত পাঁচ হাজার টাকা না দেয়ায় পিটিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি সদস্য মাহাফুজার রহমান বাদল, ঘটনার পরপরই  ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় আহত ব্যক্তি  স্ত্রী তাছিরন বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানা একটি মামলা দায়ের করলে রাতেই ফুলবাড়ী থানা পুলিশ বেড়াকুটি বাজারের  থেকে ওই সদস্যকে গ্রেফতার করেন।মামলা নং ২৩ , আহত ওই ব্যক্তির নাম গোলজার হোসেন (৪৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। 



আহত গোলজার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি গোলজারের পুত্রবধু ববিতা বেগম ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। ইউপি সদস্য বাদল কৌশলে ববিতা বেগমের কার্ডটি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন। বৃহস্পতিবার বিকালে গোলজার বেড়াকুটি বাজারে গিয়ে ইউপি সদস্য বাদলের কাছে কার্ডটি চাইলে বাদল তার কাছে পাঁচ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে কার্ডটি অন্যকে দেয়া হবে বলেও জানান ওই সদস্য। গোলজার টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে বাদল হোসেন উত্তেজিত হয়ে দোকানের ঝাপের সাইজ কাঠ দিয়ে গোলজারের মাথায় সজোরে আঘাত করে। সাইজ কাঠের আঘাতে গোলজার মাখিতে  লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু জখম গুরুতর হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। 

আরও খবর