রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

আমাজন প্রাইমে বাংলাদেশি নির্মাতার সিনেমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 03:04:20 am

সংগৃহীত ছবি



বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামস নির্মিত সিনেমা ‘দেহ স্টেশন’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে। জুলাই থেকে যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্রের দর্শকরা দেখতে পাচ্ছেন সিনেমাটি। নির্মাতা জানান, কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ‘দেহ স্টেশন’।


সামাজিক বিয়োগাত্মক ঘরানার এ সিনেমায় একজন যৌনকর্মী ও তাঁর সন্তানের জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা মিত্র। আরো আছেন বাংলাদেশের শাহাদাত হোসাইন, প্রয়াত এস এম মোহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফারহানা ইভা, সৈকত সিদ্দিকি প্রমুখ। 


‘দেহ স্টেশন’ সিনেমার গান প্রকাশ হয়েছে ইউটিউবে। গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, তানজির তুহিন, শামায়লা বেহরোজ রহমান ও নশিন শর্মিলী। সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল।


নির্মাতা আহমেদ তাহসিন শামস বলেন, ‘যৌনকর্মীদের জীবনের বিষণ্নতা ফুটিয়ে তুলতেই সিনেমাটি সাদা কালো রাখা হয়েছে। আমাদের দেশিয় বাস্তবতায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের কথা ভাবিনি। তাই এটি মুক্তি পেল ওটিটিতে। আশা করছি দেশের দর্শকরা শিগগিরই উপভোগ করবেন সিনেমাটি।’


অভিনেতা শাহাদাত হোসাইন বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি একটু পরাবাস্তব। কেননা চরিত্রটির অতীত, উপস্থিতি এবং সবই অন্যান্য চরিত্রদের কাছে অপরিচিত। তাই দর্শকদের কাছে কিছুটা অদ্ভুত ঠেকবে এই চরিত্রকে। অন্যদিক থেকে কেন্দ্রীয় চরিত্র মৌ পতিতাবৃত্তি থেকে সরে যেতে পতিতালয় থেকে পালিয়ে যে গ্রামে এসে আশ্রয় নেয় সেখানে চরিত্রটিকে কিছুটা আগন্তুক বলে মনে হবে। দর্শক দ্বিধাগ্রস্ত হবেন সে কি সমাজ সংস্কারক নাকি মৌয়ের সন্তান মনসার পিতা! তার সবসময় চেষ্টা থাকবে সমাজে প্রতিষ্ঠিত হতে মৌ যেন সাহসের সঙ্গে পা ফেলতে পারে, সাধারণ জীবনের অধিকার ফিরে পেতে পারে।’


অভিনেত্রী মৌমিতা মিত্র বলেন, ‘আমার চরিত্রটি এমন একটি চরিত্র যেখানে সে কখনো স্নেহময়ী মা, কখনো বড় বোন, কখনো যৌনকর্মী। প্রতিটি চরিত্রই এত স্বতন্ত্র ছিল যে, বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।’


নির্মাতা আহমেদ তাহসিন শামস বাংলাদেশের নটরডেম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক। বর্তমানে যুক্তরাস্ট্রে ইউনিভার্সিটি অব নটরডেমে শিক্ষকতা করছেন। ২০১১ সালে তাঁর নির্মিত টেলিফিল্ম ‘শূন্যের আবৃত্তি’ (সাউন্ড অব সাইলেন্স) মুক্তি পায় চ্যানেল আইতে। চলচ্চিত্র ‘দেহ স্টেশন’ তাঁর দ্বিতীয় নির্মাণ। 


তাহসিন জানান, একটি ওটিটি প্লাটফর্মের জন্য তাঁর পরবর্তী সিনেমা ‘আরশিনগর’-এর নির্মাণ ইতিমধ্যেই শেষ হয়েছে। স্যামুয়েল ব্যাকেটের বিখ্যাত উপন্যাস ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। যাতে অভিনয় করেছেন আহমেদ রুবেল ও শাহাদাত হোসাইন। সম্পাদনা শেষে ২০২৩ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

Tag
আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে