ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শেয়ারে দরপতন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 12:14:15 pm

যুক্তরাষ্ট্রের পরপর দুইটি ব্যাংকের শেয়ার ধসের পরেই বিশ্বের সব পুঁজিবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপর সপ্তাহের ব্যবধানে দেশটির তিন ব্যাংকে ধস নামে। এই ধস বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রায় সব ব্যাংকের শেয়ারে দরপতন হয়েছে।


বুধবার (১৫ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।


প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারে বুধবার ১৬ শতাংশ পতন হয়েছে। এছাড়া ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যানকর্পের শেয়ারে ৮ শতাংশ এবং জেপি মর্গান অ্যান্ড কোম্পানির ৩ দশমিক ৫ শতাংশ পতন হয়। এছাড়া প্যাসিফিক ওয়েস্টার্ন ব্যাংকের হোল্ডিং কোম্পানি প্যাসওয়েস্ট ব্যানক্রোপের শেয়ার দর পড়েছে ২৪ শতাংশ। একইসময়ে ব্যাংক অব আমেরিকার দরপতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।


গত বুধবার লেনদেনের এক পর্যায়ে ক্রেডিট সুইচের ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। শেয়ারটির দাম কমে দাঁড়ায় ১ দশমিক ৫৬ সুইচ ফ্রা। গত কিছুদিন ধরেই স্বাস্থ্য ভাল যাচ্ছে না ক্রেডিট সুইচের। সর্বশেষ হিসাববছরে ব্যাংকটি ৭.৩ বিলিয়ন সুইচ ফ্রা (প্রায় ৭.৯ বিলিয়ন ডলার) লোকসান করেছে। এটি ২০০৮ সালের পর ব্যাংকটির সবচেয়ে লোকসানের রেকর্ড। ওই সময় বিশ্বঅর্থনৈতিক সঙ্কটে ব্যাংকটি বড় অংকের লোকসানের কবলে পড়েছিল।


এদিন আমেরিকার মাল্টিন্যাশনাল বিনিয়োগ কোম্পানির প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্ক সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটির মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। একইসঙ্গে বাড়তে পারে সুদ হার।


তিনি আর্থিক পরিস্থিতিকে ‘সহজ অর্থের মূল্য’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বৃদ্ধির প্রত্যাশা করেছিলেন।

আরও খবর