ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

ভবনের কাঠামোর নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:52:28 pm

জনগণের নিরাপত্তা নিশ্চিতে ভবনের কাঠামো এবং পয়ঃনিষ্কাশন ও গ্যাসলাইন পরীক্ষা করতে ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


আগামী ৭ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, তিতাস গ্যাস লিমিটেড এবং ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের আগামী ৭ দিনের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


মনিটরিং কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবন ও পয়ঃনিষ্কাশন-গ্যাস লাইনের ত্রুটি মেরামত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং আগামী ৮ সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় আদেশে।


একইসঙ্গে, রাজধানীতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, নিরাপত্তা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, আগামী ৪ সপ্তাহের মধ্যে তা জানতে চেয়ে একটি রুল জারি করেন হাইকোর্ট।


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউক চেয়ারম্যান, ঢাকা ওয়াসার এমডি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও তিতাস গ্যাসের এমডিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ১২ মার্চ এ রিট আবেদন করে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ রিট করা হয়।


রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার। গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

আরও খবর