বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের পর যা বললেন লিটন-তাসকিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:50:45 pm

সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে খুবই হিসেবি লিটন দাস। প্রচারের আলো যখন তাঁকে খুঁজে বেড়ায়, তখন তিনি আড়াল খুঁজে নেন। কিন্তু সাফল্য হয়তো সবারই মন গলাতে বাধ্য করে। আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পরও লিটনের ক্ষেত্রেও হয়তো তা-ই হলো।


ম্যাচসেরার পুরস্কার নিতে এসে সঞ্চালককে নিজের ক্যারিয়ার–সেরা ৭৩ রানের ইনিংসের ব্যাখ্যাটা করছিলেন লিটন, ‘নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল। আমার কিছু সময় উইকেটে কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে, তাতে আমার চাপ কিছুটা কমেছে। আমিও ইনিংসটা সাজাতে পেরেছি।’


এরপর লিটনের সাক্ষাৎকার দেওয়ার কথা টিভি সম্প্রচারক প্রতিষ্ঠানকে। সে জন্য ড্রেসিংরুম থেকে বেরিয়েই লিটন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালকে ইশারায় বুঝিয়ে দিলেন, একটার বেশি সাক্ষাৎকার দেবেন না। কিন্তু শুধু টিভি সম্প্রচারকদের সঙ্গে কথা বলেই পার পেলেন না লিটন।


বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর দিনে আরও কিছুক্ষণ তো সংবাদকর্মীদের সঙ্গে কথা বলাই যায়। তিনি জানালেন সাদা বলের রাজা ইংল্যান্ডকে হারানোর গল্প, ‘আমরা আসলে তৃতীয় ওয়ানডে জেতার পর বিশ্বাস পেয়েছি যে এই ইংল্যান্ডকে হারানো যায়। আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটসম্যানরাও ভালো করছে। ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইডও আছে। জিতব কি না, এমন চিন্তা করার দরকার ছিল না আমাদের। যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতব, এই বিশ্বাস ছিল।’ 


তবে এই জয় যে বাংলাদেশকে টি-টোয়েন্টির বড় দলে পরিণত করেনি, সেটিও মনে করিয়ে দিয়েছেন লিটন। আরও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, লিটনের কথায় আছে সে বার্তা, ‘আমি এটাও বলব না যে আমরা পরের সিরিজে বা তার পরের সিরিজে একেবারে বড় কিছু করে ফেলব। আমরা যেভাবে খেলছি, এভাবে যদি খেলে যেতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারব।’


লিটনের রানে ফেরাও দলের জন্য স্বস্তির, সেটা বোঝা গেল দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য তাসকিনের কথায়। জাতীয় দলের ওপেনারের ইনিংসের প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘লিটন তো সব সময়ই আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই সিরিজের শুরুতে হয়তো রান করতে পারেনি। কিন্তু শেষ ম্যাচটায় যে অসাধারণ ইনিংস খেলেছে, এটা আমাদের জন্যও স্বস্তির যে আমাদের সেরা ব্যাটসম্যান রান করেছে। সামনে আরও অনেক খেলা আছে। ওর রানে থাকাটা…আমাদের প্রত্যাশা থাকে, সে রান করবে। সে যেদিনই রান করে, দেখতেও ভালো লাগে।’


তাসকিন কথাগুলো বলছিলেন মুখে চওড়া হাসি টেনে। তাঁর কাছে ইংল্যান্ডকে ধবলধোলাই করা বিরাট অর্জন। সেটা সংস্করণটা টি-টোয়েন্টি বলেই। দলের সবাইকে এই অর্জনের কৃতিত্ব দিয়ে তাসকিন বললেন সে কথা, ‘দল হিসেবে সবাই অনেক ভালো খেলেছে। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জেতা, সেটাও আবার হোয়াইটওয়াশ, তা–ও আবার টি-টোয়েন্টিতে। সাধারণত সবাই ভাবে আমরা ওয়ানডেতে ভালো করি। ওয়ানডে তো আমরা ভালো, আগের চেয়েও উন্নতি হয়েছে। এবার টি-টোয়েন্টিতেও সিরিজ জিতলাম, সবাই মিলে সে অবদান রেখেছে, সেটা অসাধারণ।’ 


যদিও আজকের ম্যাচটার অনেকটা সময় চালকের আসনে ছিল ইংল্যান্ডই। ১৫৮ রান করতে নেমে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১০০ রান করে ফেলে। তবে ইংল্যান্ডকে হারাতে এক ওভারই যথেষ্ট, এমন বিশ্বাস ছিল দলের মধ্যে। তাসকিনও তা–ই বললেন, ‘একটা ওভার লাগে ম্যাচ ঘুরতে, এটাই সবাই ভাবছিলাম। এই জন্যই সবাই খুব তৎপর ছিলাম। আমি যখন এলাম, তখন উইকেটের জন্যই বল করেছি। দুটি উইকেট পেয়েছিও। ফিজ দারুণ বল করেছে। মিরাজ বাটলারের রান আউটটা করেছে। সবাই মিলেই খুব করে চেয়েছে। সে জন্যই এসেছে।’

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২৯ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

৩৫ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে