ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী চাকুরী মেলা শুরু হচ্ছে আগামীকাল।


খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১৫ মার্চ (বুধবার) থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী চাকরি মেলা। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয় ও রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পচিশটির ও বেশী কোম্পানি ও সংস্হা অংশগ্রহন করছে।

আয়োজক সূত্রে জানা যায়, মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ খুলনা অঞ্চলের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ অংশগ্রহণ করতে পারবে। দু’দিনব্যাপী এ মেলার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন এবং একুশ শতকের অত্যাবশকীয় দক্ষতা অর্জনের জন্য আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের চতুর্থ তলায় সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এ বিষয়ক যাবতীয় হালনাগাদ তথ্য পাওয়া যাবে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি এর অফিশিয়াল ফেসবুক পেইজ-এ।

মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ চাকরি মেলায় ইতিমধ্যে নামকরা ২৫টির অধিক নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে। এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- যমুনা গ্রুপ, বাংলালিংক, বিকাশ, প্রাণ, আরএফএল, ইফাদ গ্রুপ, লেক্সিকন, গ্লোরিয়াস আইটি, ম্যারিকো, বিএটি বাংলাদেশ, ক্লাউড, লিঙ্ক থ্রি, অগমেডিক্স, কারিতাস, তাম্রলিপি, আনোয়ার গ্রুপসহ অন্যান্য কোম্পানি।

এ মেলায় খুবি শিক্ষার্থীরা ছাড়াও খুলনার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন নিয়োগকারীদের বুথে এবং পরবর্তীতে সেগুলো বাছাই করে অনুষ্ঠতব্য 'ইন্টারভিউ'-র জন্য ডাকা হবে প্রার্থীদের।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৮৩ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৫২ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে