কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 11:11:26 am

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। উদ্ধার হওয়া সবাই লিবিয়া থেকে অবৈধপথে ইতালি যাচ্ছিলেন। উদ্ধারের পর তাদের সিসিলিয়ান শহর পোজালোতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) ইতালীয় নিউজওয়্যার এএনএসএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।


ইতালির কোস্টগার্ড জানায়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে অভিবাসীদের বহন করা নৌকাটি রোববার (১২ মার্চ) ভূমধ্যসাগরে ডুবে যায়। ওই ঘটনায় ৩০ অভিবাসী সমুদ্রে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।


এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯ জন অভিবাসী প্রাণ হারায়। দুই সপ্তাহ পার হতেই আবারও এ ধরনের ঘটনা ঘটনায় অভিবাসনীতি নিয়ে তীব্র সমালোচনায় পড়েছে ইতালি।


রয়টার্স বলছে, অভিবাসীদের দুর্দশার জন্য ইতালিকেই দায়ী করেছে অ্যালার্ম ফোন নামের একটি দাতব্য সংস্থা। সংস্থাটির দাবি, শনিবার (১১ মার্চ) অভিবাসীদের বহন করা নৌকাটি সমস্যায় পড়েছে বলে বারবার জানানো হলেও, ইতালি সেখানে কোনো উদ্ধারকারী দল পাঠায়নি।


রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে অ্যালার্ম ফোন বলে, নৌকাটিতে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। স্পষ্টতই ইতালি কর্তৃপক্ষ এ ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। কারণ তাদের কোস্টগার্ড উদ্ধারে গেলে বিপদে পড়া অভিবাসীদের ইতালিতে আনতে হতো। 


অবশ্য ইতালি কোস্টগার্ড বলছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার ঘটনাটি ইতালীয় অনুসন্ধান ও উদ্ধার এলাকার (এসএআর) বাইরে ঘটেছে। তবে অভিবাসীদের বাঁচাতে রোম ওই এলাকায় থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার অভিযানে যোগ দিতে অনুরোধ করে।


ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইতালিতে এ বছর সমুদ্রপথে অভিবাসীদের আগমন গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে। এমনকি, শুধু ৯ থেকে ১১ মার্চ সময়ের মধ্যে সাড়ে ৪ হাজারেরও বেশি অভিবাসী ইতালি পৌঁছেছেন। গত বছরের এ সময়ের মধ্যে মাত্র ৬ হাজার ১৫০ জন অভিবাসী ইতালি প্রবেশ করেন। কিন্ত এবার এরই মধ্যে ২০ হাজারের বেশি অভিবাসী দেশটিতে এসেছেন।

আরও খবর