জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কী উদ্দেশ্যে রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 02:48:10 pm

আগামী সপ্তাহে রাশিয়ায় সফরে যাওয়ার পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স। 


রাশিয়ায় এ সফরের বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এ বিষয়ে ক্রেমলিনও কিছু জানায়নি। 


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এক ভাষণে শি জিনপিংকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 


মাত্র সপ্তাহ কয়েক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের ওপর অভিযোগ আনেন। অ্যান্থনি ব্লিঙ্কেনের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার কথা ভাবছে বেইজিং। তবে এ অভিযোগ অস্বীকার করে দিয়েছে চীন। 


এমন অভিযোগের মুখে রাশিয়ায় সফর করলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দূরে ছিটকে যাবে চীনের সম্পর্ক। 


এদিকে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ১২ দফা শান্তি প্রস্তাব দিয়েছে চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। 


শি জিনপিংয়ের এ সফরে চীনের আনীত শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে। 


গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিরপেক্ষ ভূমিকার দাবি করে মস্কোর পক্ষ নিয়ে আসছে চীন। 


সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করেছে পশ্চিমা দেশগুলো। এজন্য রাশিয়াকেও অস্ত্র সরবরাহ শুরু করবে কিনা এ সফরে তাও আলোচনায় থাকতে পারে। 

আরও খবর