বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

এসপি-ডিআইজি করে পাঠালে তখন ঢাকা ছাড়তে চান পুলিশ কর্মকর্তারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 11:31:01 am

বাংলাদেশ পুলিশ সার্ভিস আ্যসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বলেছেন, পুলিশের চাকরিতে ঢাকায় থাকার যে প্রচেষ্টা তা শুধু নারী সদস্যদের মধ্যে নয়, পুরুষ পুলিশ সদস্যদের মধ্যেও রয়েছে।


তিনি বলেন, শুধু এসপি, কমিশনার কিংবা ডিআইজি করে পাঠালে সেটা যেখানেই হোক তারা রাজি হয়। কিন্তু অন্যান্য পদে থাকা সদস্যরা প্রায়ই ঢাকায় থাকার জন্য আকুলতা প্রকাশ করে।


সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে’ এ অনুষ্ঠানের আয়োজন করে।


বাংলাদেশ পুলিশ সার্ভিস আ্যসোসিয়েশনের সভাপতি বলেন, যখন কোনো পুলিশ কর্মকর্তা এসপি হিসেবে পদোন্নতি পায় তখন এসপি হিসেবে একটি জেলায় যাওয়ার জন্য বলে। সেই জেলা যদি পঞ্চগড় কিংবা খাগড়াছড়ি হয় তাতেও তাদের আপত্তি থাকে না।


এসববি প্রধান বলেন, অ্যাডভান্স টেকনোলজির জন্য বর্তমান বিশ্ব যেখানে দাড়িয়েছে। এ টেকনোলজি ব্যবহার করেই পৃথিবী এগিয়েছে, আমরা এগিয়েছি। নারীবান্ধব টেকনোলজি উদ্ভাবন করা গেলে জেণ্ডার ইকুয়ালিটি সম্ভব হবে।


মো. মনিরুল ইসলাম আরও বলেন, নারী ও পুরুষের যে ইন্টারনেট ব্যবহারের বৈষম্য তা বড় আকারে দেখানো হচ্ছে সেফটি আ্যন্ড সিকিউরিটি। ইন্টারনেটে সাইবার প্ল্যাটফর্মে নারীরা নিরাপদ নয় বলা হয়। ফলে তারা নানাভাবে হয়রানি, বুলিংয়ের শিকার হয়। এমনকি আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে।


বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে নারীদের সহয়তার জন্য সাইবার স্পেসে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। পাশাপাশি সাইবার কেন্দ্রিক আমাদের অন্যান্য ইউনিটও এগিয়েছে। আমরা যদি সাইবার স্পেসে সেফটি আ্যন্ড সিকিউরিটি নিশ্চিত করতে পারি তাহলে নারীদের ক্ষেত্রে বড় বাধা কেটে যাবে। পুলিশ হিসেবে আমাদের ওপর সেই দায়িত্ব বর্তায়।


বাংলাদেশ পুলিশ সার্ভিস আ্যসোসিয়েশনের সভাপতি হিসেবে পুলিশ সদস্যদের অনুরোধ করে তিনি জানান, ফিজিক্যাল স্পেসকে নিরাপদ করার জন্য যেভাবে কাজ করে যাচ্ছি তেমনি সাইবার স্পেসকেও নিরাপদ করার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।


স্পেশাল ব্যাঞ্চের প্রধান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ যদি বাস্তবতায়ন করতে চায় সে ক্ষেত্রে নারী পুলিশ সদস্যের সংখ্যা বাড়াতে হবে, নারীর ক্ষমতায়ন করতে হবে, তাদের নীতিনির্ধারণীতে আনতে হবে। পাশাপাশি সব নারীদের সমান সুযোগ করে দিতে হবে। এ কাজের দায়িত্ব যেমন পুরুষ সহকর্মীদের তেমন নারীদেরও দায়িত্ব আছে। নারীদেরও আগামীর অগ্রগতির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিজেকে নারী হিসেবে না দেখে কর্মকর্তা হিসেবে ভাবতে হবে। তবেই আমরা এগোতে পারবো।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার আ্যন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক প্রফেসর ড. তানিয়া হক, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।

আরও খবর