বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

এডভোকেট নুরুচ্ছফা তালুকদার দলের দুর্দিনে দায়িত্ব পালন করেছেন , কিন্তু আত্মপ্রচারে লিপ্ত ছিলেননা - চট্টগ্রামে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী


এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত ছিলেন। কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি অত্যন্ত বিচক্ষণ ও বিনয়ী ব্যক্তি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধেও বিচক্ষণ সংগঠক ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর বিভিন্ন মামলার আসামী হয়ে দলের ছেলেরা জেলে ছিল। তাদের মধ্যে অনেকের টাকা পয়সা ছিল না, সেই সময়ে কিছু আইনজীবী ছিল যারা দলের কর্মীদের আইনি সহায়তার পাশাপাশি অর্থিক সহায়তাও দিতেন। এডভোকেট নুরুচ্ছফা তালুকদার তাদের মধ্যে অন্যতম বক্তিত্ব। আইনজীবী হিসেবে আদালত পাড়ায় সুখ্যাতি থাকা সত্তে¡ও তাঁর বিনয়িতা আমাদের কাছে অনুকরণীয়। তিনি বিনয়ের মাধ্যমে সকল মানুষের হৃদয়ে রেখাপাত করে গেছেন।  নুরুচ্ছফা তালুকদার দলের দুর্দিনে দায়িত্ব পালন করেছেন কিন্তু কখনো আত্মপ্রচারে লিপ্ত ছিলেন না ।

১২ মার্চ রবিবার চট্টগ্রাম  নগরীর কোর্টহিলস্থ আইনজীবী অডিটোরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর পিতা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে নুরুচ্ছফা তালুকদারের অবদান বাদ দিয়ে লেখা যাবেনা। অকৃপণচিত্তে স্মরণ করতে হবে তাঁর অবদান। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তিনি যোগ্য সন্তানদের রেখে গেছেন। নুরুচ্ছফা তালুকদারের ব্যক্তিত্ব আমাদের সমাজকে শাণিত করছে এবং করবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অত্যন্ত আন্তরিক ব্যক্তি ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। আমরা অনেকেরই স্মরণসভা করি তবে একটা পর্যায়ে এসে আমরা ভুলে যাই। সময়ের প্রেক্ষাপটে এটা হতে বাধ্য। শুধুমাত্র যারা ইতিহাসে স্থান করে নেয় তাদের নাম ইতিহাসে থেকে যায় বিভিন্নভাবে। তাদের স্মরণসভাও আমরা একসময় করি না। কিন্তু শত শত বছর পরে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই সেখানে তাদের নাম অক্ষয় হয়ে বেঁচে থাকে।

স্মরণসভায় নুরুচ্ছফা তালুকদারের সহধর্মিণী এডভোকেট কামরুন্নাহার ও তাঁর সন্তান খালেদ মাহমুদ মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

বক্তারা এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং  তাঁর আদর্শকে ধারণ করে নবীন আইনজীবীদের আইনপেশায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

স্মরণ সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. এ.এস.এম. বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এস.এম. বজলুর রশীদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।  

                                           

আরও খবর