মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

তিন যুগ ধরে উন্নয়ন সাধিত হয়নি ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্প নগরীর


অদৃশ্য কারণে তিন যুগেও উন্নয়নের ছোয়া লাগেনি ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্প নগরী। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানান সুযোগ-সুবিধার অভাবে সেখানে গড়ে উঠছে না নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান।


১৯৮৭ সালে ১৫ একর জমির উপর ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়। পৌর শহরের অদূরে গোবিন্দনগর এলাকায় ৫৩টি শিল্প ইউনিটের বিপরীতে ১০৫টি প্লট বরাদ্দের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে বিসিক। বরাদ্দকৃত প্লটগুলোর মধ্যে ৬টি এখনো ফাঁকা রয়েছে। আর বেশিরভাগ প্লটে গড়ে তোলা হয়েছে চিড়া, মুড়ি, বেকারি ও প্লাস্টিকের কারখানা।


নগরীতে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোও এখন অলস সময় পার করছে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থাসহ সুযোগ-সুবিধার অভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রসার ঘটছে না। গড়ে উঠছে না বড় কোনো শিল্প কারখানা। বছরের পর বছর এমন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েও উৎপাদন অব্যাহত রেখেছেন প্লট নেওয়া ব্যবসায়ীরা। তবে এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ব্যবসা পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিস্টরা।



উদ্যোক্তারা বলেন, ‘বড় বড় গাড়ি কাঁচামাল নিয়ে শিল্প নগরীতে প্রবেশ করতে পারছে না। খানাখন্দে আর জলাবদ্ধতায় ভরা বিসিকের সবগুলো সড়ক। শুরু থেকেই এমন অবস্থা হওয়ায় কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছে নতুন নতুন শিল্প উদ্যোক্তারা। আর উৎপাদনে আসা প্রতিষ্ঠানগুলোর মালিকরা রয়েছেন লোকসানে। এভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই অবিলম্বে কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো সমাধান করুক।


বিসিকের ব্যবসায়ীরা জানান, কর্তৃপক্ষের অবহেলা আর নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিসিকের প্লট বরাদ্দ দিয়েছে। সেই কারণে অনেক প্লট বরাদ্দ নিয়ে ফাঁকা ফেলে রেখেছে। অথচ কারখানা গড়বে এমন উদ্যোক্তা থাকলেও প্লট পাচ্ছে না। তবুও কোনো ব্যবস্থা নিচ্ছে না বিসিক কর্তৃপক্ষ। ড্রেনেজ অব্যবস্থাপনা ও রাস্তাসহ অভাব রয়েছে নানান সুযোগ সুবিধার।



রাস্তা ও ড্রেনেজ অব্যবস্থাপনার কথা স্বীকার করে ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক নুরে হক সাংবাদিকদের জানান, উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা প্রদানে চেস্টা চলছে। যেসব প্লট ফাঁকা রয়েছে তাদেরকে কার্যক্রম চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম চালু না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে জেলার বিসিক শিল্পনগরীতে গড়ে উঠে আটা-ময়দা সুজি, সাবান ও প্লাস্টিক, চিড়া মুড়িরসহ ছোট ছোট কারখানা। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী শুধু এলাকার চাহিদা মিটিয়ে আসছে।

আরও খবর