জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার হলেন জনাব মুনির চৌধুরীর এক মাত্র ছেলে নাবিল চৌধুরী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 06:40:14 pm


ব্যারিস্টার হলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ জেলা পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুনির চৌধুরীর এক মাত্র ছেলে, মরহুম সেরাজুল হক চৌধুরী ও হোসনে আরা চৌধুরীর বড় নাতি নাবিল চৌধুরী, বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্‌ থেকে আইন শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি ব্যারিস্টার -বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) "ল" ডিগ্রি অর্জন করেছেন।  তিনি এলএলবি ইউনিভার্সিটি অফ লন্ডনে এবং এলএলএম করেছেন বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে।




ব্যারিস্টার নাবিল চৌধুরীর  এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবরাও ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়াতে  তাঁকে অভিনন্দনে ভাসাচ্ছেন। তার পৈতৃক নিবাস মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায়। দুইভাই বোনের মধ্যে ব্যারিস্টার নাবিল চৌধুরী ছোট এবং তার বড় এক বোন রয়েছে। 




পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলায়ও ব্যারিস্টার নাবিল চৌধুরী অনেক পারদর্শী। একসময় খেলতেন ঢাকা DOHS ক্লাবের হয়ে। লন্ডন গিয়ে পড়াশুনার পাশাপাশি তিনি কয়েকটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। এক সময় স্থানীয় এসেক্স কাউন্টি লীগের সুপরিচিত  নাম ছিলেন এই নাবিল চৌধুরী। এক সিজনে সর্বোচ্চ রানও করেছিলেন। 




অত্যন্ত মেধাবী, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও তার মধ্যে অহংকার এর কোনো ছিটেফোঁটা নেই। অত্যন্ত ভদ্র, স্বল্পভাষী ও মিশুক মনের অধিকারী হওয়ায় সবাই তাকে অত্যন্ত ভালোবাসেন। বাবা মায়ের অহংকার আর সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন  ব্যারিস্টার নাবিল চৌধুরী।  আশাকরি কর্ম জীবনেও তিনি তার সুনাম ও সাফল্য ধরে রাখবেন। 

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৫ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে