ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত





স্মার্ট বাংলাদেশের প্রত‍্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়- এই প্রতিপাদ‍্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ‍্যে দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন উপজেলার বালারহাট বাজারে আলোচনা সভা, র‍্যালী ও অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করে।  উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্ত‍ব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। আরও বক্তব‍্য রাখেন উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  স্টেশন অফিসার আহসান হাবীব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর  রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম‍্যান হাছেন আলী প্রমূখ। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব‍্য প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে দুর্যোগ ব‍্যবস্থাপনা সম্পর্কে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ‍্যে সীমান্তবর্তী প্রত‍্যন্ত এলাকায় এ মহড়া আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরও খবর