বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে চট্টগ্রামের চলমান উন্নয়নে ব্যাপক কার্যক্রম ব্যাহত হচ্ছে - চসিক মেয়র

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।




সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে চট্টগ্রামের চলমান উন্নয়নে  ব্যাপক কার্যক্রম ব্যাহত হচ্ছে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

৯ মার্চ  বৃহস্পতিবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মেয়র বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা, মশার উপদ্রব, যানজটসহ সব সমস্যা সমাধানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাড়িয়েছে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। সিডিএ জলাবদ্ধতা নিরসণসহ যে প্রকল্পগুলো করছে তা দ্রুত শেষ না হওয়ায় একদিকে যানজট বাড়ছে অন্যদিকে প্রকল্পগুলোতে জমে থাকা পানিতে বাড়ছে মশা। আবার, ওয়াসা হাটহাজারি সড়কসহ যত্রতত্র খনন করে রাস্তা নষ্ট করে ফেলছে। অন্যদিকে চসিক উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর পুলিশ সেখানে মনিটরিং না করায় আবারো দখল হয়ে যাচ্ছে উদ্ধারকৃত ভূমি।

“সম্প্রতি কোরিয়া ভ্রমণ করে দেখেছি সেখানে নগরীর মেয়র সিটি গভর্নমেন্টের সর্বেসর্বা হওয়ায় সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় আছে। ফলে, উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ সুফল ঘরে তুলতে পারছে তারা। চট্টগ্রামেও যদি সিটি কর্পোরেশনকে এভাবে শক্তিশালী করা যায় তাহলে উন্নয়ন প্রকল্পগুলোর সর্বোচ্চ সুফল ঘরে তোলা সম্ভব।”

উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের মতামতকে প্রাধান্য দেন জানিয়ে মেয়র বলেন, আমার দিন শুরু হয় সংবাদপত্র পড়ে৷ কোন গণমাধ্যম আমার সমালোচনা করলেও আমি সে সমালোচনা থেকে শিখে নিজেকে উন্নত করার চেষ্টা করি৷ এমনকি মিডিয়ায় প্রকাশিত অনেক সংবাদের প্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি৷ আমি চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের মেয়র হওয়ায় আমরা আনন্দিত। জলাবদ্ধতা,  যানজট,  পয়:নিস্কাষণ, মশাসহ যেসব সমস্যা আছে তা গণমাধ্যম তুলে ধরছে। এ সমস্যাগুলোর দ্রুত সমাধানে মেয়র কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি।

এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে)  পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি  তপন চক্রবর্তী,  সাধারণ সম্পাদক  ম. শামসুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি  রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম,  অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল এবং নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল। চসিকের পক্ষে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর  হাসান মুরাদ বিপ্লব, কাজী নুরুল আমিন, মো. আবদুস সালাম মাসুম, সচিব খালেদ মাহমুদ,  প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

আরও খবর