সুলতান’স ডাইন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইন্টারনাল অডিট। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক পাস করতে হবে।
সিএ (সিসি) বা এসিসিএ আংশিক সম্পন্ন হলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩০-৩৭ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। চাপ সামলে কাজ করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২৩
১৭৫ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৫৩ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬৭ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
২৮১ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২৯৩ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৩৬ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৫২ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে