বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2023 11:46:09 am

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো ইংলিশদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। ৬ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল।


বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৭। বাংলাদেশ এই রান টপকে গেছে ১২ বল হাতে রেখেই। ক্রিস জর্ডানের বলে আউটসাইড-এজড হয়েছিলেন সাকিব। থার্ডম্যানে থাকা স্যাম কারেন ডাইভ দিয়েও নাগাল পাননি সেটির। 


বাংলাদেশ অধিনায়কের মারা ওই চারেই নিশ্চিত হয়েছে দাপুটে এক জয়। রান তাড়ায় রনি তালুকদার ও লিটন দাসের ইতিবাচক শুরুই পথ দেখায় বাংলাদেশকে।


এরপর নাজমুল হোসেনের ঝড়ো ফিফটি, তৌহিদ হৃদয়ের সঙ্গে তার ঝড়ো জুটি ইংল্যান্ডকে প্রায় লড়াই থেকে ছিটকে দেয়। বোলিংয়ে জস বাটলারের হাতে অপশন ছিল অনেক, তবে কাজে আসেনি তা। 


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে ফিরেছিলেন বেন ডাকেট। ইংল্যান্ডের পথ হারানো ও বাংলাদেশের ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সেখানেই। সে নিয়ন্ত্রণ আর হারায়নি বাংলাদেশ।


হাসান মাহমুদের দুর্দান্ত ডেথ বোলিংয়ের পর টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং চাপে ফেলে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এ সংস্করণে দুই দলের এটি মাত্র দ্বিতীয় দেখা। ২০২১ বিশ্বকাপে প্রথম দেখায় হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নিল টাইগাররা। 


ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর এবার টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১২ মার্চ, মিরপুরে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে