শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কক্সবাজারে তিনটি পরিকল্পিত হত্যা প্রমাণ পুলিশের হাতে

 কক্সবাজারের শহরের পর্যটন জোনের আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজের কক্ষে মৃত্যুর হার বেড়েছে। তাৎক্ষণিক এসব মৃত্যু আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হয়। তবে পুলিশের তদন্তে কয়েকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ মিলেছে।


কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত আবাসিক হোটেল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছর উদ্ধার করা হয় ৯ জন এবং এর আগে ২০২০ সালে উদ্ধার হয়েছে ৫ জনের মরদেহ। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর এ হার তুলনামূলকভাবে বাড়ছে।



পুলিশ জানিয়েছে, গত ৬ আগস্ট কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘সি কক্স’ আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামের এক হোটেল ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাপ্পি সি কক্সে খণ্ডকালীন চাকরির পাশাপাশি পড়াশোনা করতেন। তাঁর, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।


গত ১ আগস্ট কলাতলী ডলফিন মোড়ের একটি অভিজাত রিসোর্ট থেকে সৌরভ শিকদার (৩৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের শিকদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীর সঙ্গে ওই রিসোর্টে ছিলেন। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।


গত ১৭ মে উদ্ধার করা হয় ঢাকার যাত্রাবাড়ী এলাকার লাবণি মণি (১৯) নামের এক কিশোরীর মরদেহ। এ ঘটনায় কিশোরীর বাবা মো. মনির এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে মামলা করেছেন।



১৮ মে উদ্ধার হওয়া মো. মনিরুল ইসলামের (৪৬) মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। এ মামলাটি এখনো তদন্তাধীন বলে জানা গেছে।



এরপর ২০ মে একটি রিসোর্ট থেকে ছেনোয়ারা বেগম (২১) নামের এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাও পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা হয়েছে।


এ বছরের ৭ জুন উদ্ধার করা হয় চকরিয়া উপজেলার রুবি আকতার মিম (২১) নামের এক নারীর মরদেহ। এটিও পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মামলা হয়। এ তিন নারীর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে পুলিশের তদন্তে উঠে এসেছে।


২০২১ সালের ১৬ মার্চ কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় শহরের বাদশাঘোনা এলাকার জাকির হোসেনের ছেলে আবদুল মালেক (২৪) এর মৃতদেহ। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।


২০২১ সালের ২১ সেপ্টেম্বর ফারজানা (২৬) নামের কুমিল্লার এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এটিও পরিকল্পিত হত্যা বলে পুলিশ নিশ্চিত হয়।


২০২০ সালে আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে দুটি পরিকল্পিত হত্যা আর তিনটি অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশ জানিয়েছে।


হোটেল মালিক সমিতির এক নেতা বলেন, কিছু হোটেল, রিসোর্ট ও কটেজের ব্যবস্থাপক নিয়ম না মেনে কক্ষ ভাড়া দেন। এ কারণে এ রকম ঘটনা ঘটছে।



কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কোনো পরিকল্পনার দরকার হয় না। ভ্রমণে এসে সঙ্গীর সঙ্গে অভিমান বা নানা কারণে মৃত্যু হতে পারে। তবে বেশ কয়েকটি হত্যাকাণ্ড পরিকল্পিত বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, পুলিশ এসব মৃত্যু গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।


কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পর্যটন জোনের হোটেল মোটেল, রিসোর্ট ও কটেজগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag
আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে




6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে