মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে এক গৃহবধুর ঝুলন্ত মারা দেহ উদ্ধার


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দোল পূর্ণিমার গান শুনে গভীর রাতে একসঙ্গে বাড়ি ফেরেন দম্পতি। ভোরবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী। পরে বাড়ি থেকে ৫০০ গজ দূরে কালীমন্দিরের পাশে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।


আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 


নিহত গৃহবধূর নাম বেলা রানী (২৮)। তিনি উপজেলার ধনতলা ইউনিয়নের সৌলা বন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে ও চাড়োল ইউনিয়নের ভোটপাড়া গ্রামের ঝালাইমিস্ত্রি কৃপণ সিংহের (৩৪) স্ত্রী। ওই দম্পতির ১১ বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলেসন্তান রয়েছে।


গৃহবধূর স্বামী কৃপণ সিংহ  বলেন, ‘১২ বছর আগে প্রেম করে বেলা রানীকে বিয়ে করেছি। আমাদের সংসারে কোনো ঝামেলা ছিল না। তবে গত এক বছর ধরে বিভিন্ন চন্দ্রগ্রহণের সময় অস্বাভাবিক আচরণ করে আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে চলে যেত। গতকাল রাতে দোল পূজার গান শেষে বাড়িতে ফিরে একসঙ্গে ঘুমিয়ে ছিলাম। রাতে কখন সে উঠে মন্দিরের পাশে গিয়ে কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়েছে টের পাইনি। পরে শ্বশুরবাড়ির লোকজনকে জানাই। তারা চেয়ারম্যান ও পুলিশকে জানাইছে। আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল।’


গৃহবধূর বাবা সাধু যিশু রাম  বলেন, ‘জামাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। মেয়ের ওপর দূষিত বাতাস লেগেছিল। তাই এমন ঘটনা ঘটেছে।’


এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও খবর