ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হোয়াটসঅ্যাপে যে ইমোজি পাঠালে জেলে যেতে হবে!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2023 04:32:49 am

বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। নিত্য নতুন সব ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। দীর্ঘ বার্তা লিখতে ইচ্ছা না করলে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন অল্প সময়েই।


এছাড়াও রয়েছে মেজেস রিঅ্যাকশন দেওয়ার সুবিধা। কিংবা ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশের সুযোগ রয়েছে প্ল্যাটফর্মটিতে। যা খুবই জনপ্রিয়। তবে এবার সেই ইমোজি পাঠিয়েই বিপদে পড়তে পারেন আপনি। হতে পারে জেল-জরিমানাও।


হার্ট সাইন বা ইমোজি পাঠালেই আপনাকে সমস্যায় পড়তে হবে। এরই মধ্যে এ নিয়ম চালু করা হয়েছে। তবে তা শুধু সৌদি আরবের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য। এখনই বাংলাদেশে এ নিয়ম চালু হচ্ছে না। গলফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই নিয়ম লঙ্ঘন করে কেউ হার্ট ইমোজি সেন্ড করেন তাহলে তাকে এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। বাংলাদেশি টাকায় যা ২০ লাখ টাকারও বেশি। এছাড়াও পাঁচ বছরের জেল হতে পারে সেই ব্যক্তির।


ব্যবহারকারী যদি বারবার এ কাজ করেন তাহলে তাকে জরিমানা গুনতে হবে ৩ লাখ সৌদি রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখের বেশি। একই সঙ্গে জেল খাটতে হবে ৫ বছর। সৌদি আরবের অ্যান্টি ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতবি জানান, হোয়াটসঅ্যাপে হার্ট ইমোজি পাঠানো কাউকে হেনস্তার সমান। এই প্ল্যাটফর্মে চ্যাট করার সময় কেউ যদি এই ধরনের ছবি বা ইমোজি পাঠায় তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যিনি পাঠিয়েছেন অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।


এর পাশাপাশি অনলালইন চ্যাটের কোনো ব্যক্তিকে যে কোনো ভাবে অপমাণ বা হেনস্তা করে তাহলেও প্রেরককে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, সামাজিক যোগাযোগের সাইট বা ইনস্ট্যান্ট মেসেজিংয়ের প্রায় সব অ্যাপ থেকেই পাঠানো যায় হার্ট ইমোজি। তাহলে শুধু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই এমন শাস্তির ব্যবস্থা কেন?মূলত সাধারণের পাশাপাশি বেশ কিছু বিষয়ে অ্যানিমেশন করা ইমোজি রয়েছে হোয়াটসঅ্যাপে। ভালোবাসার ইমোজি কাউকে পাঠালেই সেটি প্রাপকের ইনবক্সে হৃৎপিণ্ডের মতো নড়তে থাকে, যা অনেকের কাছেই অস্বস্তির কারণ হতে পারে।


সৌদি আরবের হয়রানিবিরোধী নীতিমালা অনুযায়ী, কোনো বিবৃতি, কাজ বা অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো ব্যক্তিকে যৌন ইঙ্গিত, স্পর্শ করা, সম্মানহানি বা শালীনতা লঙ্ঘন করাকে হয়রানি হিসেবে গণ্য করা হয়। দেশটির সমাজের রীতি অনুযায়ী, ভালোবাসার ইমোজি বিনিময় বিপদের কারণ হতে পারে।


যদিও এমন আইন সেদেশে এবার প্রথম নয়। এর আগেও এ আইন সম্পর্কে জানিয়েছিল সৌদি আরব সরকার। গত বছরের নভেম্বর মাসে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল। সেই রিপোর্টে বলা হোয়, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক ব্যক্তিকে বের করে দেওয়ার অপরাধে এক অ্যাডমিনের ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছিল। যা প্রায় ১ কোটি টাকার সমান।


আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩০ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪৯ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে