এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

নয়া দিল্লীতে বাংলাদেশ মিশনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 10:44:44 am

আজ নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণ স্মরণে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথভাবে পালন করেছে।

১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্সে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় তাঁর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতাকামী বাঙালিদেরকে তৎকালীন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিষ্পত্তিমূলক সংগ্রাম পরিচালনার আহ্বান জানান। 

দিবসটি উপলক্ষে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয় । আলোচনায় অংশ নেন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও মিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কবিতা ও স্বাধীনতার সনদ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে একটি বড় উদাহরণ যে , স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করতে কীভাবে একটি ভাষণ সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিল। 

তিনি আরো বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি জাতির পিতার স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক মূল্যবোধের ধর্মনিরপেক্ষ চেতনার স্বীকৃতি।

পরে বঙ্গবন্ধু ও একাত্তরের সকল শহীদ মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে যথাযথভাবে দেশের কলকাতা, মুম্বাই, আগরতলা এবং গৌহাটিতে বাংলাদেশের ডেপুটি এবং সহকারী হাইকমিশনেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।