বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

৬ টি চোরাই মটর সাইকেলসহ আন্তঃজেলা চোর দলের ছয় সদস্য গ্রেফতার

৬ টি চোরাই মটর সাইকেলসহ আন্তঃজেলা মটরসাইকেল চোর দলের ছয় সদস্য গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার কর্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি জয়পুরহাট নর্থ বেঙ্গল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সময় অনুষ্ঠান প্রাঙ্গন থেকে এ্যাপাসি আরটিআর ১৫০ সিসি একটি মোটরসাইকেল চুরি হলে থানায় দায়েরকৃত এজাহার সূত্রে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মটরসাইকেল চোর দলকে সনাক্ত করে তাদের গ্রেফতার এবং চোরাই মটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে জয়পুরহাট জেলার বিভিন্ন থানা এলাকাসহ বগুড়া, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, টাঙ্গাইল, জামালপুর জেলায় অভিযান পরিচালনা করে আন্তজেলা মটর সাইকেল চোর দলের ৬ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মালঞ্চী ফকির পাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে তাওসিব হাসান নাদিম(২৪), একই উপজেলার সিতা মাতখুর গ্রামের সুলতানের ছেলে মিম হোসেন (২৫), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার উত্রাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৪), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিন্নিপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে সোহানুর রহমান (২২), একই উপজেলার বাগদাপাড়া খালিপুর গ্রামের আলফার হোসেনের ছেলে শামিম (২৪), বাগদা খালিপুর গ্রামের মৃত তদির  উদ্দীনের ছেলে আলফার হোসেন (৪৫)।

গ্রেফতারকৃত চোরদের হেফাজত থেকে বাদীর উক্ত মটর সাইকেলসহ চোরাই আরও ৫(পাঁচ)টি মটর সাইকেল, মটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত মাষ্টার চাবি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত চোরদের অধিকাংশের বিরুদ্ধে পূর্বের একাধিক চুরি মামলা বিচারাধীন আছে। এই চোরচক্র মাষ্টার চাবির সাহায্যে যেকোন মটর সাইকেল আনলক করে এবং চুরি তা তাদের চক্রের অন্য সদস্যের নিকট পার করে দেয়। চোরেরা তাদের এই চুরি করা মটর সাইকেল নাম মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করে। 

চোর চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতার এর জোর চেষ্টা অব্যাহত আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা।

আরও খবর