নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলে নানা আয়োজনে ভগবান শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি পালিত

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 19-08-2022 01:21:16 pm

নড়াইলে নানা আয়োজনে ভগবান শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি পালিত

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

নানা আয়োজনে নড়াইলে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রী কৃঞ্চের ৫ হাজার ২৪৮ সন আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। দিবসটি পালনে আজ শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে শ্রী শ্রী রামকৃঞ্চ আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভা,বিশেষ প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়(পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি),জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস,পৌর মেয়র আন্জুমান আরা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন,অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু,সিটি কলেজের সহকারি অধ্যাপক মলয়কান্তি নন্দী প্রমুখ।

অনুরূপভাবে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া সনাতন মন্দির ও মহা শ্মশান থেকে আজ শুক্রবার বিকেলে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে নলদীরচর মন্দির হয়ে একই স্থানে শেষ হয়।

এখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ স্যান্নাল। বক্তব্য দেন

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের নড়াইলের উপ-পরিচালক দেবাশীষ বাইন, আগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুকুমার হাজরা,মন্দির কমিটির যুগ্ম সম্পাদক প্রণব মৈত্র,যুগ্ম সম্পাদক দূর্গেশ বিশ্বাস প্রমুখ।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এক অনুষ্ঠানের আয়োজন করে। বড়দিয়া নৌ-বন্দরের গৌড়িয় মঠে শোভাযাত্রা,আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোহাগড়া এবং কালিয়া উপজেলায় অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।#

১৯/০৮/২২ ছবি আছে।

 

 

 

Tag
আরও খবর