বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

হিজড়া পরিচয়েই সংসদ নির্বাচনে লড়াইয়ের সুযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 01:35:47 pm

আগে শুধু নারী-পুরুষ লেখার সুযোগ থাকলেও এবার সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে লিঙ্গ পরিচিতির জায়গায় প্রথমবারের মতো ‘হিজড়া’ শব্দটি যুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে দ্বাদশ সংসদ নির্বাচন থেকে ‘হিজড়া’ পরিচয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা।


জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে সম্প্রতি এই বিধানটি যুক্ত করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে ইসির পক্ষ থেকে।


নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালার ১১ বিধি অধিকতর সংশোধন করল নির্বাচন কমিশন।


হিজড়া জনগোষ্ঠী দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে কে এম নূরুল হুদার নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইন সংশোধন করে ‘হিজড়া’ শব্দটি ভোটার নিবন্ধন ফরমে যোগ করেন। পরবর্তীতে হিজড়া জনগোষ্ঠীর পক্ষে সংসদ নির্বাচনে লড়াই করার দাবি জানানো হয় বর্তমান কমিশনের কাছে। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সিইসি কাজী হাবিবুল আউয়ালের সাক্ষাৎ করে ‘হিজড়া’ সম্প্রদায়ের উন্নয়ন সংগঠন ‘সুস্থ জীবন’ এই দাবি জানান।


জানা গেছে, ওই বৈঠকের পর কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসে। পরবর্তীতে আইনে কীভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়টিও খুঁজে বের করা হয়। যার ফলশ্রুতিতেই সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনা হলো।


এই সংশোধনের ফলে হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের নিজস্ব পরিচয়েই সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন। এ ক্ষেত্রে স্বতন্ত্র থেকেও যেমন প্রার্থী হতে পারবেন, তেমনি কোনো দল থেকেও এই পরিচয়ে প্রার্থী হতে পারবেন তারা।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২১ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে