আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন

রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে আশ্রয়কেন্দ্রে শতাধিক আশ্রিতরা নারী-পুরুষ এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এর আগে স্থানীয় রবিউল ইসলাম রবি নামে একজন রওশন জামিলের বিরুদ্ধে শল্লার বিলে লাইব্রেরী ও স্কুল নির্মাণে বাঁধা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করান বলে অভিযোগ করেন ভূক্তভোগী রওশন জামিল। তিনি দাবি করেন এমন কাজ আমি করতে পারিনা। রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন আ.লীগের দোসর। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। ৫আগস্টের আগে মীর রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দিয়েছিল। তিনিই এখন আ.লীগের দোসরদের সহযোগিতায় বিভিন্ন সময় আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।লাইব্ররী কাজে নিয়োজিত ঠিকাদার জালাল উদ্দিন ফালু মানববন্ধনে এসে বলেন, মীর রবি যে মিথ্যা তথ্য ছাড়াচ্ছে রওশন জামিলের বিরুদ্ধে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাজে কোন বাঁধা দেননি জামিল। বরং তিনি লাইব্রেরী প্রতিষ্ঠার পেছনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, রবি আ.লীগের দোসর হয়ে কাজ করছে। আমরাও চাই এই আশ্রয়কেন্দ্রে লাইব্রেরী হউক কিন্তু আ.লীগের দোসরদের এখানে কোন স্থান নেই। আমরা স্থানীয় সাধারণ মানুষ এই লাইব্রেরী প্রতিষ্ঠা করব। জামিল এবিষয়ে কোন বাঁধা সৃষ্টি করেননি। আশ্রয়কেন্দ্রে আশ্রিত বুলবুলি ও লাবনী বলেন, জামিলের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা ষড়যন্ত্রমূলক। আমরা এখানে সবসময় থাকি। জামিল কোনদিন এসে কারো কাছে এক টাকাও চাননি। বরং প্রকৃত ভূমিহীনদের ঘর পাইয়ে দিতে তিনি আমাদের জন্য সংগ্রাম করেছেন। ইউনিয়ন প্রশাসক আখতার ফারুখ মিয়া বলেন, শল্লার বিলে পাঠাগার হচ্ছে এবিষয়ে আমি কিছুই জানিনা। আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা-তাও আমার জানা নেই। মীর রবি জানান, রওশন জামিল লাইব্রেরীর কাজ বন্ধ করে দিয়েছে। এব্যাপারে জানতে ইউএনও নাজমুল হক সুমনকে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন মনজুরুল ইসলাম, মাহবুর শেখ, আব্দুল আউয়াল সহ আরও অনেকে। 

আরও খবর