নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুর জেলার উন্নয়নে ৫ দফা দাবিতে প্রেসক্লাবের নাগরিক মানববন্ধন

রেললাইন, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন ব্যবস্থার উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শেরপুরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক নাগরিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শহরের অষ্টমীতলা মোড় থেকে খোয়ারপাড় মোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কের দুইপাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, ধর্মীয় নেতা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক সংসদ সদস‌্য মাহমুদুল হক রুবেল, শেরপুর প্রেসক্লাবের সভাপ‌তি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি ম‌হিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল ক‌রিম খান, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ এবিএম মামুনুর র‌শিদ, শিক্ষক আবুল কালাম আজাদ, শেরপুর ডা‌য়াবে‌টিক স‌মি‌তির সভাপ‌তি রা‌জিয়া সামাদ, আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি মুরাদুজ্জামান, জেলা চেম্বার অব কমা‌র্স অ্যান্ড ইন্ড‌াস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপ‌তি আরিফ হো‌সেন, ট্রাক মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আউয়াল চৌধুরী প্রমুখ। মানববন্ধনে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, আধুনিক একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, সরকারি মেডিকেল কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষিপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শেরপুরকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা এবং পর্যটন উন্নয়নে হোটেল, সাংস্কৃতিক কেন্দ্র ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন।

Tag
আরও খবর