জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে স্কুলে গাঁজা বিক্রি করতে এসে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে স্কুলে গাঁজা বিক্রি করতে এসে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে স্কুল শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করতে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন আল আমিন হোসেন (২৫) নামে এক গাঁজা ব্যবসায়ী। সে উপজেলার ধুপইল চকপাড়া গ্রামের মোঃ জমশেদ আলীর ছেলে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির (টিফিন) সময় স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ বিক্রি করার উদ্দেশ্যে স্কুল মাঠে অবস্থানকালে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে। বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সাত্তার বলেন, আল আমিন নামে এক যুবক স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছে এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। এ সময় স্কুলের কোন এক শিক্ষার্থী তার নিকট থেকে গাঁজা ক্রয়ের জন্য তাকে ডেকেছে বলে সে (আল আমিন) স্বীকারোক্তি দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রধান শিক্ষক আরো বলেন, আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে এবং স্কুলে যাওয়া-আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করে বলে শিক্ষার্থীদের নিকট থেকে আজ (বুধবার) অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটককৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হবে।
Tag
আরও খবর