অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

এক বছরে ইউরোপে নাগরিকত্ব পেলেন নয় হাজার বাংলাদেশি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 08:34:12 am

২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে নাগরিকত্ব পেয়েছেন প্রায় নয় হাজার বাংলাদেশি।


ইইউর পরিসংখ্যানবিষয়ক সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ৮৯০০ বাংলাদেশি এ সময়ে ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব পেয়েছেন।


আর একই সময়ে ইইউর দেশগুলোতে ৮ লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। খবর ডয়েচে ভেলের।


প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়াদের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এর আগে ২০২০ সালে ৮৬৮৫ বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব গ্রহণ করেন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইউরোপে বাংলাদেশিদের স্থায়ী হওয়ার হার বেড়েছে।


ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২১ সালে মোট বাংলাদেশির অর্ধেকেরও বেশি ইতাতিল নাগরিকত্ব পেয়েছেন। ইইউর দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া মোট বাংলাদেশিদের শতকরা ৫৭ দশমিক ৪ ভাগ ভূমধ্যসাগর তীরের দেশটিতে নাগরিকত্ব নিয়েছেন।


এরপরেই বাংলাদেশিরা সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেনে। ১০ দশমিক ২ ভাগ বাংলাদেশি পেয়েছেন স্প্যানিশ নাগরিকত্ব। এরপরেই আছে স্পেনের প্রতিবেশী দেশ পর্তুগাল। যেখানে নাগরিকত্ব গ্রহণ করেছেন ৮ দশমিক ৮ ভাগ বাংলাদেশি। আর ৮ দশমিক ২ ভাগ পেয়েছেন ফ্রান্সের নাগরিকত্ব। বাকি বাংলাদেশিরা ইইউর জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।


এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে নাগরিকত্ব পাওয়াদের তালিকায় সবার উপরে আছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ২০২১ সালে দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন মানুষ ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। মোট ৮৩ হাজার ৫০০ সিরিয়ান ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে আছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। দেশটি থেকে একই সময়ে মোট ৩২ হাজার ৩০০ জন ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন।


এ তালিকায় দশম স্থানে আছে সার্কভুক্ত দেশ পাকিস্তান। ২০২১ সালে দেশটির প্রায় ১৬ হাজার ৬০০ জন ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন। পাশের দেশ ভারতের অবস্থান ১১তম। একই সময়ে দেশটি থেকে ইউরোপে নাগরিকত্ব পেয়েছেন মোট ১৬ হাজার ২০০ জন।


পরিসংখ্যান বলছে, শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে বিদেশিদের ইউরোপে নাগরিকত্ব পাওয়ার হার বাড়ছে। ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া মোট বিদেশিদের সংখ্যা ২০২০ সালের তুলনায় শতকরা ১৪ ভাগ বেশি। অর্থাৎ, ২০২১ সালে ২০২০ এর তুলনায় ৯৮ হাজার ৩০০ জন বেশি বিদেশি ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন। এ সময়ের মধ্যে ইইউর যেসব দেশগুলো নাগরিকত্ব বেশি প্রদান করেছে সেগুলো হলো-ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং অস্ট্রিয়া। তবে কয়েকটি দেশ উলটোপথে হেঁটেছে। যেমন ইতালি, পর্তুগাল, গ্রিস, ফিনল্যান্ড ও সাইপ্রাস ২০২১ সালে আগের বছরের তুলনায় কম সংখ্যক বিদেশিদের নাগরিকত্ব দিয়েছে।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে