পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন

ফাইল ছবি



বিদ্যুৎ বিল ৪ কোটি ৮২ লাখ টাকা বকেয়া থাকায় কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। আজ রোববার সকালে পৌরসভার এ সংযোগ বিছিন্ন করা হয়। 


দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকোর) নির্বাহী প্রকৌশলী মোঃ আলিমুল ইসলাম সেলিম। এতে করে বিদ্যুৎ বিহীন অফিস চলছে বলে জানা গেছে। দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ লাগানো হয়নি। 


নির্বাহী প্রকৌশলী বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। মেয়র মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করবেন। এবং চলতি মাসের সব বিল পরিশোধ করবেন এবং বকেয়া যে বিলগুলো আছে ধারাবাহিকভাবে পরিশোধ করবেন বলে লিখিত অঙ্গীকারনামা হয়েছে।   


তিনি আরও বলেন, পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিত বিল পরিশোধ না করার কারণে এতো পরিমাণ টাকা বকেয়া দাড়িছে।


কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিছিন্ন করেছে নেসকো। কথা হয়েছে কিছু টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে। আসা করছি সন্ধ্যার আগে আমরা বিদ্যুৎ সংযোগ পাবো।



আরও খবর