বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

রাস্তায় হতাহতদের রক্ত, পড়ে আছে পেঁপে-কাচের টুকরো-জুতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 08:49:14 am

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণে তিনজন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই ভবনের সামনের রাস্তায় বিভিন্ন জিনিস ছড়িয়ে পড়ে। এখনো রাস্তায় পড়ে আছে কাচের টুকরো, স্যান্ডেল, হতাহতদের রক্ত, ঝুড়িভর্তি পেঁপে, চেয়ারসহ আরও অনেক কিছু।


রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর চারদিক ছেয়ে যায় ধোঁয়ায়। মুহূর্তেই কান্নাকাটির শব্দ। সকালে দোকান খোলার সময় কিছু বুঝে ওঠার আগেই ঘটে ভয়াবহ এ বিস্ফোরণ।


সরেজমিনে দেখা যায়, রাস্তার ওপর পড়ে আছে অসংখ্য মোটা কাচের টুকরো, স্যান্ডেল, ফল বিক্রেতার ঝুড়িভর্তি পেঁপে, চেয়ারসহ আরও অনেক কিছু। তিনতলা ভবনের নিচতলা ও দ্বিতীয়তলায় কিছু না হলেও বিস্ফোরণের কারণে তৃতীয়তলার দেওয়াল ধসে পড়েছে।


ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, তৃতীয়তলা থেকেই বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণে তৃতীয়তলায় লাগানো সাইনবোর্ড, এসি ও দোকানের শাটারসহ সবকিছু ধসে পড়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ছিল চারপাশ। আতঙ্কে ভবনে থাকা মানুষ বেরিয়ে আসতে থাকেন। অনেকেই তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আহত হন।


ক্ষতিগ্রস্ত ভবনের পাশের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের দোকানি আফজাল হোসেন বলেন, বেলা ১১টার আগে আমরা তখন দোকান খুলেছি মাত্র। এরপর হঠাৎ আগুন আগুন বলে চেঁচামেচি। পরে ঘটনাস্থলে এসে দেখি চারদিকে মানুষ ছোটাছুটি করছে। দু-তিনজন পড়ে আছে রাস্তায়।


ওই ভবনের পাশের বাসিন্দা প্রত্যক্ষদর্শী রহমান আজিজ বলেন, পাশের দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় শব্দের পর ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। এরপর দেওয়াল ধসে পড়ে। ভয়ে আমরা বাসার নিচে চলে আসি। কিছুক্ষণ পর ওই ভবনের কাছে এসে দেখি ফায়ার সার্ভিস ও পুলিশ এসে কাজ করছে।


ওই ভবনে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিস। প্রতিষ্ঠানটির ভিপি মাববুব ই সোবহান বলেন, তাদের কোম্পানিতে সাতজন কর্মরত ছিলেন। তাদের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে ছয়জন আহত হয়েছেন। তারা অফিসে কাজ করছিলেন। আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে, সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয়জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন।


চার কারণে ওই ভবনে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ।


রোববার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে সাংবাদিকদের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ভবনটির অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি, পরিদর্শন করেছি।


ডিএমপির অতিরিক্ত এ পুলিশ কমিশনার আরও বলেন, এখনই বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে সঠিক কারণটি বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে কারণ জানা যাবে।


হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতাল মিলে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর। এছাড়া তিনজন মারা গেছেন।

আরও খবর