উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 07:23:13 am

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে সদস্য করা হয়েছে পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। 


রোববার (৫ মার্চ) সোয়া ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুদীপ্ত সরকার।


মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।


অক্সিজেন প্ল্যান্ট কারখানা কর্মকর্তাদের ধারণা, অতিরিক্ত চাপের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা। 


এ বিষয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন কারখানাটির কম্প্রেসার অপারেটর মো. ওসমান বলেন, কারখানাটিতে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করা হয়। বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। অক্সিজেনের অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ হয়েছে। 


চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস.এম. সাখাওয়াত হোসেন বলেন, এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা কাজ শুরু করেছি। তদন্ত শেষে বলা যাবে।


এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন নিহত এবং ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag
আরও খবর