ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

ইরানে স্কুলছাত্রীদের অসুস্থতা নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 07:21:31 am

ইরানের কয়েক ডজন শিক্ষা প্রতিষ্ঠানে বিষাক্ত গ্যাসের ব্যবহারে শত শত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে সারাদেশে রাজপথে নেমে এসেছে অভিভাবকরা। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই কর্মকাণ্ডে 'বিদেশি শক্তি' জড়িত বলে অভিযোগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত এ ধরনের আক্রমণের কোনো কারণ পাওয়া যায়নি। তবে শতাধিক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ইরানি কর্তৃপক্ষ বিষাক্ত গ্যাসের ব্যবহারকে ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে। 


ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এতে শিক্ষার্থীরা হালকা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। দেশটির কিছু রাজনীতিবিদ অভিযোগ করেছেন, নারী শিক্ষার বিরোধিতাকারী উগ্র ইসলামপন্থীরা এই হামলার পেছনে থাকতে পারে। 


তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রাহমানি ফাজলি জানিয়েছেন, স্কুল থেকে তারা যে নমুনা সংগ্রহ করেছিল তাতে সন্দেহজনক পদার্থ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে।


ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, মাঠ তদন্তে সন্দেহজনক নমুনা পাওয়া গেছে, যা শিক্ষার্থীদের অসুস্থতার কারণ শনাক্ত করতে পরীক্ষা করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল প্রকাশ করা হবে।  


শনিবার (৪ মার্চ) ইরানের ৩১টি প্রদেশের অন্তত ১০টিতে ৩০টিরও বেশি বিদ্যালয়ে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, অভিভাবকরা তাদের সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে জড়ো হচ্ছেন এবং কিছু শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স বা বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার প্রতিবাদে শনিবার পশ্চিম তেহরানের শিক্ষা মন্ত্রণালয় ভবনের বাইরে অভিভাবকদের একটি সমাবেশ সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা সরকার ও দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়। 


কেউ কেউ ইরানের বিপ্লবী গার্ড, বাসিজ ও অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনীকে সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের সঙ্গে তুলনা করে বলেছেন, 'বাসিজ, গার্ডস, তোমরা আমাদের আইএসআইএস।' শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ছাড়াও রাজধানী তেহরানের আরও দুইটি স্থানে বিক্ষোভ হয়েছে। 


এছাড়া ইসফাহান ও রাশতেও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে, ইরানের প্রেসিডেন্ট বিদেশিদের বিরুদ্ধে বিষ প্রয়োগে ইন্ধন যোগানোর অভিযোগ করেছেন। শুক্রবার (০৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় তিনি দাবি করেন, বিষ প্রয়োগে জড়িতরা ইরানের শত্রু।


তিনি জানান, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে কারা এই শত্রু সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রাইসি। ধারণা করা হচ্ছে, এই অভিযোগের তীর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে।

Tag
আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে