গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

ঢামেক ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১৩, তিনজন আশঙ্কাজনক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 07:03:35 am

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়ে রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অনেকেই। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।


রোববার (৫ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানা গেছে।


দুর্ঘটনায় নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহতরা হলেন- মো. জাকির হোসেন জুয়েল (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. তাজউদ্দিন (৩০), মো. কবির হোসেন (৩২), রাবেয়া খাতুন (১৭), মো. নূরনবী (২৪), মো. কামাল হোসেন (৪০) ও অজ্ঞাতপরিচয় পুরুষ (৩২)। এ দুর্ঘটনায় দগ্ধরা হলেন- মো. আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা আক্তার(২৫), জহুর আলী (৫২) ও মো. হাফিজুর রহমান (৪৫)।


আহত ও দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এছাড়া আরও অনেকেই দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, সায়েন্সল্যাব এলাকা থেকে দগ্ধ হয়ে বার্নে ছয় জন এসছেন। তাদের মধ্যে জহুর আলী ৪৪ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়াও আশা আক্তারের ৩০ শতাংশ, আকবর আলীর ৩৭ শতাংশ, হাফিজুর রহমানের ৮ শতাংশ ও আশরাফুজ্জামানের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। নূরনবীর মাথায় আঘাত থাকার কারণে তাকে ঢামেকে পাঠানো হয়েছে। দগ্ধদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।


এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর