ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক সেল খোলার দাবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 03:26:33 pm

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক সেল খোলার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরিদের সংগঠন রক্তধারা’৭১। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত কিছু ব্যক্তির অবহেলা ও সেবাগ্রহীতারা প্রাপ্য সম্মান না পাওয়ায় সংগঠনটি এ দাবি জানিয়েছে।


শুক্রবার (৩ মার্চ) রাজধানীর মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়।


সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদীম কাদির, সহ-সভাপতি রফিকুল আলম মুকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সহ-সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন নিশি, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আনিস রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ, তাপস সরকারসহ কেন্দ্রীয় নেতা ও স্থানীয় শহীদ পরিবারের সদস্যারা বক্তব্য রাখেন।


তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদ ও তাদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী যতটা সহানুভূতিশীল, ঠিক ততটাই অবহেলা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা। সেবা নিতে যাওয়া ব্যক্তিরা অনেক সময় তাদের কাছে প্রাপ্য সম্মানটুকুও পান না।


একাত্তরের সব শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে তারা বলেন, আমাদের অন্যকিছু চাওয়া-পাওয়ার নেই, শুধু একাত্তরের গর্ব ধারণ করা এবং ইতিহাসের দায়বদ্ধতা থেকে শহীদদের স্বীকৃতি প্রয়োজন।


এসময় মুক্তিযুদ্ধের গণহত্যাকে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতিরও দাবি জানান তারা।


পরে শামসুল আলমকে আহ্বায়ক ও আমিনুল ইসলামকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট রক্তধারা’৭১ মিরপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল গফুর, শাহিনাদ্দোজা শেলী, আসাদুল ইসলাম, ফেরদৌস জামান সৈকত ও আবদুল হাই মোক্তার।

Tag
আরও খবর